স্বাস্থ্য

করোনায় ফের বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা আটজনের বেশি হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৫১ জন।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ গণ্টায় ১১৯ ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪ দশমিক ১৩ হয়েছে। এ পর্যন্ত ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এদের সাতজনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

এছাড়া গত একদিনে ৮২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ১৯৬৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা