স্বাস্থ্য

টিকা নিয়ে ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : দেশে গণটিকাদান কর্মসূচির আওতায় ১৪ দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৩০ জনের মধ্যে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন টিকা নেন। তাদের মধ্যে মাত্র ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

তবে এ পর্যন্ত টিকা গ্রহণে পিছিয়ে আছে ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। আর প্রথম থেকে টিকা গ্রহণে এগিয়ে আছে ঢাকা বিভাগ তারপরই চট্টগ্রামের অবস্থান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদিন ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ২৭ হাজার ৭০৮ জন। আর পিছিয়ে থাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ১৮৮ জন ও ৮ হাজার ৪৪৩ জন।

এছাড়া রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৮১৬ জন এবং সিলেট বিভাগে টিকা গ্রহীতার সংখ্যা ৯ হাজার ৮৬ জন।

মঙ্গলবারের টিকা গ্রহীতাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন পুরুষ এবং ৬৭ হাজার ৫৭৮ জন নারী। আর এ পর্যন্ত টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন, ময়মনসিংহ বিভাগে নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার১৫৩ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান কার্যক্রম।

জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরুর পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলছে। একইসঙ্গে ক্রমে টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা