স্বাস্থ্য

গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউ স্থাপনে অধ্যাপক নাসরীনের অনুদান

নিজস্ব প্রতিবেদক : সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করার লক্ষ্যে পঞ্চাশ লাখ টাকা অনুদান দিয়েছেন অধ্যাপক নাসরীন বেগম।

শনিবার দুপুরের পর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ অর্থ হস্তান্তর সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খোন্দকার।

দানবীর হাজী মুহম্মদ মুহসীনের দানশীলতার কথা উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন। হাজী মুহম্মদ মুহসীন যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে দান করে গেছেন, অধ্যাপক নাসরীন বেগমও অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর কর্তব্য পালন করেছেন। নাসরীন বেগম ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানান।

অনুষ্ঠানে অধ্যাপক নাসরীন বেগম বলেন, বিশ্বাস থাকলে উদ্দেশ্য সফল হয়। আমি মানুষের সেবায় আনন্দিত চিত্তে জাফরুল্লাহ চৌধুরীর যেকোন প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক।

অনুষ্ঠানে প্রস্তাবিত আইসিইউটির নাম সর্বসম্মতিক্রমে ‘সাবরীনা কামাল আইসিইউ’ রাখার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য যে, অধ্যাপক নাসরীন বেগমের মেয়ে ‘সাবরীনা কামাল’ উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিইউ’র এই নামকরণের সিদ্ধান্ত হয়।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা