কোভ্যাক্স থেকেও টিকা পাচ্ছে বাংলাদেশে
স্বাস্থ্য

কোভ্যাক্স থেকেও টিকা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : কোভ্যাক্স থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ।

আগামী জুন মাসের মধ্যে পর্যাক্রমে কোভ্যাক্স থেকে করোনাভাইরাসের টিকা পাওয়ার কথা রয়েছে। এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এই প্রকল্প। চলতি ফেব্রুয়ারির শেষের দিকেই এই টিকা আসা শুরু হতে পারে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স; যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।

কোভ্যাক্সের প্রকাশ করা তালিকা অনুযায়ী, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১২.৮ মিলিয়ন বা এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। ভারতকে ৯৭.২ মিলিয়ন, পাকিস্তানকে ১৭.২ মিলিয়ন, নাইজেরিয়াকে ১৬ মিলিয়ন, ইন্দোনেশিয়াকে ১৩.৭ মিলিয়ন ও ব্রাজিলকে ১০.৬ মিলিয়নসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে টিকা দেবে কোভ্যাক্স।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার টিকা কিনে তা দিয়ে টিকাদান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোন টিকা পাওয়া যাবে, তা অনিশ্চিত ছিল। তবে কোভ্যাক্সের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই পাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা