স্বাস্থ্য

মৌলভীবাজার প্রথম টেস্টটিউব বেবি’র জন্ম

নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে শিশু জন্ম দেয়ার চিকিৎসা দিচ্ছে দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার। সিলেট বিভাগে এটিই হচ্ছে প্রথম টেস্ট টেউব পদ্ধতিতে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান।

সন্তান জন্মদানে অক্ষম নারী পুরুষদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পারছেন।দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা নিবাস চন্দ্র পাল জানান, দেশের বাইরে গিয়ে যে চিকিৎসা সেবা এতদিন পাওয়া যেতো, সেই মানের চিকিৎসা এখন আমরা দীপশিখায় দিচ্ছি।

এখানে যাতায়াত খরচও কম। বাড়তি পাওনা হিসেবে দম্পতিরা পর্যটন শহর ও আশেপাশের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন। দীপশিখার চেয়ারম্যান দীপশিখা ধর জানান, তার সেন্টারে ইতোমধ্যে ২৫০ বন্ধ্যাত্ব রোগীর ফার্টিলিটি প্রমোটিং সার্জারি হয়েছে। এর মধ্যে কাঙ্খিত সাফল্য পেয়েছেন ২০০ জন দম্পতি। এ ছাড়া প্রতিমাসে ১২০- ১৩০ জনের শুক্রানু প্রতিমাসে পরীক্ষা করা হয়।

তিনি আরও জানান, দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের যাত্রা শুরু হয় ২০১২ সালে। প্রথমে রোগীদের বন্ধ্যাত্ব কাউন্সিলিং, হরমোন ও বীর্য পরীক্ষা এবং মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয় চিকিৎসা সেবা।

চিকিৎসা পদ্ধতি- শুক্রানু কম ছিল, আশা ছিল না সেই পুরুষদের ক্ষেত্র শুক্রাণু কম হওয়া এক সাধারণ সমস্যা হয়ে উঠেছে। টেস্টটিউব বেবি, TESE,TESA,PESA,PESE এর মাধ্যমে দক্ষ এমব্রায়োলজিস্টের সাহায্যে অনেক পুরুষ নিজের শুক্রানুর মাধ্যমেই বাবা হতে সক্ষম হচ্ছেন।

বয়স বেশি, সন্তান জন্মদানের সম্ভাবনা কম দেরিতে বিয়ে ও কর্মব্যস্ত জীবনের কারণে দম্পতির বয়স বৃদ্ধি নিঃসন্তান হওয়ার অন্যতম কারণ হতে পারে। টেস্ট টিউব বেবি( ( IVF), IUI এর মতো আধুনিক চিকিৎসা দ্বারা অনেক দম্পতি সন্তান ধারণ করতে সক্ষম হচ্ছেন।

ডিম্বনালী সমস্যায় মহিলাদের ক্ষেত্রে নিঃসন্তান হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডিম্বনালী বন্ধ থাকা, চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি আবিস্কার হওয়ায় অপারেশন ছাড়াই মাতৃত্ব লাভের সুযোগ পাচ্ছেন অনেকে।

যারা চিকিৎসা নিতে পারবেন :

* যারা আনএক্সেপ্লেইড ইনফার্টিলিতে ভুগছেন, যাদের রিপোর্ট স্বাভাবিক কিন্তু গর্ভ ধারণ করতে পারছেন না। * স্বামীর শুক্রানুর সংখ্যা কম হলে। * স্ত্রীর ডিম্বনালীতে বাধা বা অন্য কোনো সমস্যা হলে। * বারবার IUI,IVF করানোর পরও গর্ভধারণ করতে ব্যর্থ হলে। * প্রথম গর্ভধারণের পর আর গর্ভধারণ করতে না পারলে। * অনিয়মিত মাসিক, থাইরোয়েড ডিজওর্ডার এবং প্রি ম্যাচিওর ফলিকলার রাপাচারে ভুগলে। * বার বার গর্ভপাত হলে।

সান নিউজ/স্বপন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা