স্বাস্থ্য

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৫২৮

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে যত রোগী শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে তার চেয়ে কম।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত সংক্রমিত ৫২৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; প্রথম সংক্রমিত রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২৩ জানুয়ারি তা ৮ হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে ৩০ জুন ১দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ১ দিনে সর্বাধিক। তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা ১ দিনের সর্বাধিক শনাক্ত।

বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৫৮ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় বিশ্বে শনাক্ত রোগীর দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টে র‌্যোপিড এ্যান্টিজেন ল্যাব মিলিয়ে সর্বমোট ২০০টি ল্যাবে ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৫০৮টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বুধবার দেশে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথমে যাদের করোনার টিকা দেওয়া হবে, তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবে হাসপাতাল। টিকা যারা নেবেন, তাদের পর্যবেক্ষণে রাখতে এমন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা