স্বাস্থ্য

ধনী ও দরিদ্র দেশের মধ্যে টিকার বৈষম্য বাড়ছে : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : ধনী ও দরিদ্র দেশসমূহের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভাজন দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সোমবার (২৫ জানুয়ারি) সংস্থার প্রধান জোর দিয়ে বলেছেন, টিকার ডোজ সমভাবে বিতরণে ব্যর্থ হলে বিশ্বকে কোটি কোটি ডলার অর্থনৈতিক খরচ মোকাবিলা করতে হবে। ডব্লিউএইচও জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলায় টিকা তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য সংস্থার ২ হাজার ৬শ কোটি ডলার প্রয়োজন।

সংস্থার প্রধান বলেছেন, ধনী দেশসমূহ ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে। কিন্তু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো দেখছে এবং অপেক্ষা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দিন চলে যাচ্ছে। করোনার টিকা পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যবধান ব্যাপক হচ্ছে।

তেদ্রোস আধানম বলেন, টিকা জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে পারে। কিন্তু প্রত্যেক দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য টিকার সমবণ্টনকে সমর্থন করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, টিকা জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ২ ট্রিলিয়ন ক্ষতি হবে।

ডব্লিউএইচও প্রধান বলেন, টিকা আমাদের আশা দিচ্ছে। এ কারণে আমরা এখন যে জীবন হারাচ্ছি তা আরও মর্মান্তিক হয়ে যাচ্ছে। আমাদের অবশ্যই আশা রাখতে হবে; পদক্ষেপও নিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা