স্বাস্থ্য

চলতি সপ্তাহে ভ্যাকসিন সব জেলায় পৌঁছে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রতিটি ভ্যাকসিনের স্যাম্পল ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পাঠানো হবে টেস্ট করতে। তারা ছাড়পত্র দিলে প্রতিটি জেলায় আমরা পৌঁছে দেবো।

সোমবার (২৫ জানুয়ারি) বেক্সিমকোর সঙ্গে চুক্তি অনুযায়ি ৫০ লাখ ডোজ করোনা টিকা পরবর্তী বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘এখন থেকে প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে আসবে।

আমরা চেষ্টা করবো ৪৮ ঘণ্টা পর থেকে চলতি সপ্তাহের মধ্যে এই ভ্যাকসিন দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো। এই ভ্যাকসিন পরিবহনের জন্য আমরা বিশেষ কার্ভার্ড ভ্যান কিনেছি। যা আমাদের কাছে আগে ছিল না। আজ ৯টি ভ্যান ভ্যাকসিন বহন করছে। আগামী মার্চে আরও ভ্যান আসবে।

পাপন বলেন, ‘মুম্বাই থেকে এই ভ্যাকসিন ঢাকায় এসেছে। বিমানবন্দর থেকে এগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে রাখা হবে। সরকারকে দেওয়ার আগ পর্যন্ত প্রতিটি ভ্যাকসিন চেক করে দেখা হবে।

কোথাও কোনও ত্রুটি, ড্যামেজ বা শর্টেজসহ কোনও রকমের সমস্যা থাকলে সেগুলোর দায় বেক্সিমকোর। সরকারকে আমরা নিখুঁদ ভ্যাকসিন দেবো।’

এর আগে সকাল ১০টার কিছু সময় পর ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা