স্বাস্থ্য

করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ১৩ জন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের হার দিন দিন কমছে। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, যা গত ৮ মাসর মধ্যে সর্বনিম্ন। গত বছরের ১২ মের পরে এত কম মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সে সময় ১১ জনের মৃত্যুর খবর এসেছিল।

শুক্রবার ( ১৫ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাছিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭৬২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, ২০ ডিসেম্বর তা ভয়াবহ রুপ ধারণ করে ৫ লাখ পেরিয়ে যায় । এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিনের মাথায় ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২৯ ডিসেম্বর তা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন ১ দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ১ দিনের সর্বোচ্চ মৃত্যু।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা