স্বাস্থ্য

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) বিরুদ্ধে ধূমপান আইন লঙ্ঘণের অভিযোগে এনেছে বেসরকারি গবেষণা ও এডভোকেসি সংগঠন ভয়েসেস ফর ইন্টারর‌্যাক্টিভ চয়েস এন্ড এম্পাওয়ারমেন্ট (ভয়েস)।

সোমবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ভয়েস। সংগঠনটি অভিযোগ করে বলেন, বিএটিবি একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে অন্যদিকে মৃত্যু বিপণন ও বাজারজাতকরণ করছে, এইসব কাজ থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএটিবির পৃষ্ঠপোষকতায় গত ১৫ ডিসেম্বর ঢাকায় ব্যাটল অব মাইন্ডস (বিওএম) ২০২০ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ব্যাটল অফ মাইন্ডসের মতো স্পনসরশিপ ইভেন্টের মাধ্যমে বিএটিবি যুবসমাজকে ধোঁয়াশার ফাঁদে ফেলে মৃত্যুর বিপণন করছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ ধরনের কর্মসূচি ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ এর ৫- ধারার স্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর টোব্যাকো কন্ট্রোল-এর ধারা ৫.৩-এর পরিপন্থী।

আরও উল্লেখ করা হয়, এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে বিএটিবির হস্তক্ষেপ এবং আইন-ভঙ্গকারী মনোভাব যুব সমাজের জন্য এমনকি জনস্বাস্থ্যের জন্য হুমকি এবং জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনের ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলোর মধ্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ করার ঘোষণা দিয়েছেন এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ ধরনের কার্যক্রম ও বক্তব্য প্রধানমন্ত্রীর ঘোষণারও লঙ্ঘন।

এ বিষয়ে ভয়েস এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বিভিন্ন প্রকার সিএসআর কার্যক্রমের মাধ্যমে তামাকজাত কোম্পানিগুলি প্রচার চালাচ্ছে, যা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। একই সাথে তিনি আইন প্রণেতাদের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং তামাকজাত কোম্পানিগুলোর প্রচার ও প্রসারের বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংগঠনটির অভিযোগ, ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৫.১ এর তামাক প্রচার বা বিজ্ঞাপনের জন্য সমস্ত ধরণের স্পনসর বা পুরষ্কার নিষিদ্ধ। এমনকি তামাক সংস্থার নাম, সাইন, ট্রেডমার্ক বা সামাজিক কার্যক্রমের লোগো ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু তারা আইন অমান্য করে চলেছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা