স্বাস্থ্য

শীতের সঙ্গে বাড়ছে শিশুর ঠান্ডাজনিত রোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে প্রচুর শিশু রোগী। চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা।

চমেক হাসপাতাল শিশু ওয়ার্ড এর তথ্যানুযায়ী, গত ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৪ জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। এদের মধ্যে ১ ডিসেম্বর ১১১ জন, ২ ডিসেম্বর ৯০ জন, ৩ ডিসেম্বর ৪৭ জন, ৪ ডিসেম্বর ১১৬ জন, ৫ ডিসেম্বর ১১০ জন, ৬ ডিসেম্বর ৮২ জন, ৭ ডিসেম্বর ৪৫ জন, ৮ ডিসেম্বর ১৩৫ জন, ৯ ডিসেম্বর ৮২ জন, ১০ ডিসেম্বর ৩৬ জন, ১১ ডিসেম্বর ১১২ জন, ১২ ডিসেম্বর ৮৯ জন, ১৩ ডিসেম্বর ৮৬ জন, ১৪ ডিসেম্বর ৪৭ জন, ১৫ ডিসেম্বর ১৩৬ জন, ১৬ ডিসেম্বর ৯০ জন শিশু ভর্তি হয়েছে। ভর্তি হওয়া বেশিরভাগই আক্রান্ত ঠান্ডাজনিত রোগে।

শুধু চমেক হাসপাতাল নয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ সব বেসরকারি হাসপাতালেও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স জানান, ঠান্ডা মৌসুম আসার আগে শিশু রোগীর এমন ভিড় ছিল না। বর্তমানে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। প্রতিটি বেডে ৩ জন করে রোগী রাখা হয়েছে। তাছাড়া জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে মেঝেতেও রাখার ব্যবস্থা করা হয়েছে।

স্বাভাবিক সময়ে হাসপাতালে গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হলেও প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা বলছেন, শিশুদের ঠান্ডাজনিত সমস্যা এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া উচিৎ। বিশেষ করে এই সময় বাচ্চাদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ জানান, শীতে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুদের সঠিকভাবে যত্ন নিলে এবং পুষ্টিকর খাবার দিলে সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে ভাল হয়ে উঠে। তবে কারও কারও ক্ষেত্রে এটি জটিলও আকার ধারন করতে পারে।

তিনি আরও বলেন, যদি কোনও শিশু খেতে না পারে, বুকের ভেতর শব্দ হলে কিংবা শিশু নিস্তেজ হয়ে যায় এবং খিঁচুনি হয় তাহলে বুঝতে হবে শিশুটি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। এ ক্ষেত্রে শিশুকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে। কাশির মাত্রা বেশি হলেও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে সব সর্দি-কাশি নিউমোনিয়ার লক্ষণ নয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা