স্বাস্থ্য

ভারতে করোনাভাইরাসে সংক্রমিত কোটি’র কোটায়

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত দেশের মধ্যে ভারতের অবস্থা নাজুক। প্রতিদিন সংক্রমিত ও মৃত্যুর মিছিলের তালিকা ২০ হাজারের আশপাশে নেমে এলেও দেশটিতে মোট সংক্রমণ কোটি ছাড়ানোর পথে রয়েছে। একই সঙ্গে মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি।

শুক্রবার ( ১৮ ডিসেম্বর) সকালের পরিসংখ্যান অনুযায়ী,ওয়ার্ল্ডো মিটারে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার। মোট মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের মতো। দেশটিতে দৈনিক সংক্রমণ আগের তুলনায় অনেক কমে এসেছে। বুধবার এ সংখ্যা ১৮ হাজারে নেমে আসলেও বৃহস্পতিবার তা আবার সাড়ে ২৬ হাজার ছাড়িয়ে গেছে।

অবশ্য এক সময় দক্ষিণ এশিয়ার সামগ্রিক চিত্রে দেখা যায়, ভারতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৭৬২ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৪২ জন। এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণ সোয়া ২ লাখের বেশি ছিল। দেশটিতে নতুন করে প্রায় ২ লাখ ৩১ হাজারের মতো আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩ হাজার ২৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৭ লাখ সাড়ে ২১ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ১২ হাজার ৮৩০ জন। করোনা ভাইরাসে মোট বৈশ্বিক সংক্রমণ ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১৬ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ২৮ লাখ ৫২ হাজারের মতো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা