স্বাস্থ্য

ভারতে একদিনে মৃত্যু ৫৪০, নতুন সংক্রমিত ৩৬,৫৯৫ জন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে নতুন করে ৩৬ হাজার ৫৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে। এর পাশাপাশি একই সময়ে মারা গেছেন আরও ৫৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন এক লাখ ৩৯ হাজার ১৮৮ জন।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। এর পাশাপাশি গত ১ দিনে দেশটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৯০ লাখ ১৬ হাজার ২৮৯ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ২০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কেরালা, দিল্লি ও উত্তর প্রদেশে। দেশটিতে মোট শনাক্ত ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৮২ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৭০ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৭৪৯টি নমুনা।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৫২ লাখ ২০ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ১৫ লাখ ৬ হাজার ১৫৭ জন। আর সুস্থ হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৪৬৩ জন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা