স্বাস্থ্য

দেশে শনিবার থেকে শুরু হচ্ছে করোনার এ্যান্টিজেন পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : দেশের ১০টি জেলার সদর হাসপাতালে শনিবার (৫ ডিসেম্বর) থেকে প্রথম করোনা এ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে। সন্দেহভাজন করোনা রোগী, যাদের উপসর্গ রয়েছে, শুধু তাদেরই এ্যান্টিজেন পরীক্ষা করা হবে। এ্যান্টিজেন পরীক্ষার জন্য এখনও কোনও ফি নির্ধারণ করেনি সরকার। কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি এ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। এই পরীক্ষা মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে করা যায়।

শনিবার (৫ ডিসেম্বর)থেকে করোনার এ্যান্টিজেন পরীক্ষা শুরু করার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি গণমাধ্যমকে জানান, শুরুতে যে ১০টি জেলায় শনিবার এ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে- গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও সিলেট।

অধ্যাপক ফ্লোরা বলেন, এ্যান্টিজেন পরীক্ষার জন্য মানসম্মত কিট আনা হয়েছে এবং পরিক্ষার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে। উপসর্গহীন সন্দেহভাজন রোগীদের এ্যান্টিজেন পরীক্ষা করা হবে না। সরকার গঠিত নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা কমিটির প্রধান ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, কমিটি এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালুর জোরালো সুপারিশ করেছিল।

শুধু এ্যান্টিজেন পরিক্ষা নয়, একসঙ্গে এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালু করা প্রয়োজন ছিল। শুধু ১০ জেলা নয়, এই টেস্ট দ্রুত সারা দেশে চালু করতে হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আরটিপিসিআর টেস্ট যেখানে আছে এ্যান্টিজেন টেস্টও সেখানে থাকতে হবে। সুনির্দিষ্ট নীতিমালায় এই পরীক্ষা বেসরকারিতেও থাকা দরকার বলে তিনি মত দেন।

দেশে করোনা শনাক্তের পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দ্রুত ও সহজে ফল জানার এ্যান্টিজেন টেস্ট চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে। এটি করোনা রোগী শনাক্ত, মহামারিতে নেয়া পরিকল্পনাসহ নানা নীতি-নির্ধারণেও সাহায্য করবে। সরকারের করোনা ভাইরাস পরীক্ষা নীতিমালায় বলা হয়েছে, এ্যান্টিজেন পরীক্ষা করতে বিশেষায়িত কোনও ল্যাবরেটরির প্রয়োজন হয় না।

তবে এ্যান্টিজেন পরীক্ষার নির্দিষ্টতা প্রায় শতভাগ হলেও সংবেদনশীলতা কম। ফলে করোনায় সংক্রমিত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়ার শঙ্কা রয়েছে। তাই এ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলে পিসিআর বা জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। আর এ্যান্টিজেন পরীক্ষায় পজেটিভ হলে সে ব্যক্তিকে নিশ্চিত পজেটিভ হিসেবে গণ্য করা হবে।

৬ মাস আগে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা শনাক্তে এতদিন ধরে চলা রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ রি-এ্যাকশন (আরটিপিসিআর) পরীক্ষার পাশাপাশি এ্যান্টিজেন পরীক্ষা চালু এবং এন্টিবডি পরীক্ষা চালুরও সুপারিশ করেন। স্বাস্থ্য অধিদফতরের করোনার র‌্যাপিড টেস্ট বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে গত ৯ই জুলাই মন্ত্রণালয়ে পাঠায়।

নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালার ওপর মতামত দেয়ার জন্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করে। একাধিক সভার পর কমিটি ২৩শে আগস্ট তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয়। কমিটি দ্রুততম সময়ের মধ্যে দেশে এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালুর জোর সুপারিশ করে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, এ্যান্টিজেন পরীক্ষার জন্য কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর, সেটি নিশ্চিত না হওয়ায় এ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচও) অনুমোদিত দুটি কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দেশে করোনার এ্যান্টিজেন ও এন্টিবডি পরীক্ষা একসঙ্গে চালু করা উচিত ছিল বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা