ডিসেম্বর থেকে এন্টিজেন পরীক্ষা চালু
স্বাস্থ্য

ডিসেম্বর থেকে এন্টিজেন পরীক্ষা চালু

নিজস্ব প্রতিবেদক : আসছে ডিসেম্বর মাস থেকে এন্টিজেন পরীক্ষা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সে জন্য চলতি মাসের বাকী কয়েকদিন এন্টিজেন পরীক্ষার দক্ষতা তৈরীতে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার ( ২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে কোভিড-১৯ এবং স্বাস্থ্যবিষয়ক অন্যান্য হালনাগাদ তথ্য অবহিতকর ‘ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সেব্রিনা বলেন, প্রথমে ১০টি জেলায় এর কার্যক্রম শুরু হবে, যেখানে আরটি-পিসিআর পরীক্ষার সুবিধা নেই এবং সংক্রমণ শনাক্তের হার বেশি থাকবে, সেখানে এই পরীক্ষা চালু করা হবে। আগামী মাস থেকে এটি শুরু হবে। তবে এন্টিজেন পরীক্ষা শুরুর নির্দিষ্ট তারিখ তিনি জানাননি। বলেছেন, এই পরীক্ষার জন্য কিছু কিট আছে, আরও কিট আসবে।

এন্টিজেন পরীক্ষা চালু হলেই যে পরীক্ষার সংখ্যা বেড়ে যাবে, তা নয় উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, এন্টিজেন পরীক্ষায় লক্ষণ ও উপসর্গ না থাকলে অনেক সময় ফলস নেগেটিভ (আক্রান্ত, কিন্তু পরীক্ষায় শনাক্ত না হওয়া) আসার আশঙ্কা থাকে। এই পরীক্ষায় যারা পজিটিভ হবেন, তাদের আক্রান্ত ধরা হবে। আর লক্ষণ ও উপসর্গ নিয়ে যাদের পরীক্ষার ফল পজিটিভ আসবে না, তাদের আরটি-পিসিআর পরীক্ষার জন্য বলা হবে।

কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা সক্ষমতার চেয়ে কম হচ্ছে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, পরীক্ষা করানোর জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। যারা পরীক্ষা করাতে আসেন, সবারই পরীক্ষা করা হয়।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর মো. শামসুল হক টিকা সংগ্রহে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক আবু হেনা মোর্শেদ জামান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান, শাহনীলা ফেরদৌসী, আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরিন প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এসএ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা