স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের কিছুই করতে পারেনি সরকার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ নিয়ন্ত্রণে স্বাস্থ্যের বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি সংঘটিত হয়েছে। এখাতে জড়িতরা দুর্নীতিকে মহোৎসবে পরিণত করেছে। সরকার দুর্নীতি নিয়ন্ত্রণের চেয়ে তথ্য নিয়ন্ত্রণে বেশি তৎপর ছিল। দুর্নীতিবাজদের বদলি ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ (দ্বিতীয় পর্ব) শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এ অভিযোগ করা হয় টিআইবির পক্ষ থেকে। জুম ওয়েবিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সুশাসনের অভাব রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির উপস্থাপিত গবেষণায় সুশাসনের সাতটি নির্দেশনার কথা বলা হয়েছে। যথা: আইনের শাসন, দ্রুত সাড়াদান, সক্ষমতা ও কার্যকরতা, অংশগ্রহণ ও সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং অনিয়ম ও দুর্নীতির আলোকে গবেষণায় আওতাভুক্ত বিষয়সমূহকে বিশ্লেষণ করা হয়েছে। এতে ১৬ জুন থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত সময়ের তথ্য সংগ্রহ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে পরীক্ষাগার নমুনা পরীক্ষার সম্প্রসারণ: সাড়া প্রদানে ঘাটতি, করোনা পরীক্ষার ক্ষেত্রে সংকোচনমূলক নীতি গ্রহণ, পরীক্ষাগার সম্প্রসারণ: কৌশলগত ঘাটতি এবং এলাকা ও শ্রেণিভিত্তিক বৈষম্য, পরিকল্পনা ও কৌশল প্রণয়নে ঘাটতি, নমুনা পরীক্ষায় সক্ষমতায় ঘাটতি, নমুনা পরীক্ষার ক্ষেত্রে সেবা গ্রহীতার অভিজ্ঞতা: হয়রানি, অনিয়ম ও দুর্নীতি, নমুনা পরীক্ষায় দুর্নীতি। প্রবাসীদের পরীক্ষার ক্ষেত্রে হয়রানি।

করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্প্রসারণ : সাড়া প্রদানে ঘাটতি, জেলা পর্যায়ে চিকিৎসা সেবায় ক্ষমতার ঘাটতি, চিকিৎসা সেবায় সক্ষমতার ঘাটতি: কোভিড স্বাস্থ্যসেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সমস্যা বা হয়রানি, চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম-দুর্নীতি, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি, হাসপাতালের সংক্রমণ প্রতিরোধে মানসম্মত সুরক্ষা সামগ্রীর ঘাটতি প্রভৃতি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে।

এছাড়া, সুরক্ষা সামগ্রী সরবরাহে অনিয়ম-দুর্নীতি: মানহীন সুরক্ষা সামগ্রী সরবরাহ, কমিউনিটি পর্যায়ে সংক্রমণ বিস্তার রোধে গৃহীত পদক্ষেপসমূহে ঘাটতি, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি ক্রয়: আইন অনুসরণে ঘাটতি, বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তা প্রকল্পের ক্রয়: দুর্নীতি ও আইন অনুসরণে ঘাটতি, বিভিন্ন হাসপাতালের ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি।

প্রকল্প গ্রহণ : প্রকল্পের অধীনে ৮৩টি হাসপাতালে অক্সিজেন ট্যাংক স্থাপনে দুর্নীতি, কোভিড নির্ধারিত হাসপাতাল: করোনা চিকিৎসা ব্যয়ে দুর্নীতি, প্রণোদনা বিতরণ: সাড়া প্রদানে ঘাটতি, স্বাস্থকর্মীদের প্রণোদনা প্রদানে দীর্ঘসূত্রিতা, সরকারি সহায়তায় তালিকাভুক্তি: অনিয়ম-দুর্নীতি, সহায়তা পেতে অনিয়ম ও দুর্নীতি, ওএমএস (চাল) সহায়তার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, প্রাসঙ্গিক আইন অনুসরণ না করা, স্বচ্ছতার ঘাটতির বিষয়গুলোও আলোকপাত করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা