২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ ডেঙ্গু রোগী
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন রয়েছেন। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন অর্ধশতাধিক ডেঙ্গু রোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জন। তবে স্বস্তির খবর হলো, ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫৫ জন।

চলতি বছর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে- এমন রোগী সন্দেহে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার পর্যন্ত আইইডিসিআর দুটি মৃত্যুর পর্যালোচনা করে চলতি বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে দুইজন, বিজিবি হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে তিনজন, সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে নয়জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৪৩ জন ভর্তি ছিলেন।

চিকিৎসকরা বলছেন, জ্বর হলে মশারি ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। কিছু না খেতে পারলে এবং বমি হলে স্যালাইন খেতে দিতে হবে। শরীর ব্যথা হলে কোনোভাবেই ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না। শুধু জ্বরের ওষুধ প্যারাসিটামল খেতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা