স্বাস্থ্য

বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশে করোনার প্রকোপ অনেকটা কমে যাওয়ার এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ইউরোপের দেশগুলোতে এ সংক্রমণের ঊর্ধ্বগতি সবচেয়ে দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ, গত ১৫ অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ৪ লাখ অতিক্রম করে। তার ১৫ দিন পার না হতেই বুধবার এ সংখ্যা ৫ লাখ ছাড়াল। উত্তর গোলার্ধে শীত চলে আসায় বেশিরভাগ পশ্চিমা দেশ এবং লাতিন আমেরিকার একাংশে গত কয়েক সপ্তাহ ধরেই করোনা ফের মহামারীতে রূপ নিয়েছে। ভাইরাসটির সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দৈনিক শনাক্তে নিত্যনতুন রেকর্ড হচ্ছে ইউরোপের কোথাও কোথাও । যে কারণে স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালি ফের লকডাউনে চলে যেতে বাধ্য হচ্ছে।

গত রোববার ফ্রান্সে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ইউরোপের অনেক দেশের সরকারক কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে কথা বলছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, দুই সপ্তাহের ব্যবধানে ইউরোপে দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। কেবল বুধবার মহাদেশটিতে প্রথমবার ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত শুক্রবারও ৮৪ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটির প্রায় সব অঞ্চলে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। এরইমধ্যে নির্বাচন চলছে দেশটি। যে কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিধিনিষেধ কঠোর করে অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নারাজ। এমতাবস্থায়, দেশজুড়ে মাস্ক বাধ্যতামূলক না করা হলে দেশটিতে ফেব্রুয়ারির মধ্যে মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্কও করেছেন গবেষকরা।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্য বলছে, শুক্রবার (৩০ অক্টোবর ) দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত ১১ লাখ ৮৬ হাজার ৬০৯ জনের প্রাণহানি ঘটেছে এই ভাইরাসে। করোনামুক্তি ঘটেছে ৩ কোটি ৩০ লাখ ৩ হাজার ৬৯৪ জনের।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা