স্বাস্থ্য

রাজধানীতে হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক : মৌসুম পেরিয়ে হঠাৎ করেই রাজধানীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় অর্ধশতাধিক রোগী। এদিকে জোরেশোরে এডিস নিধন চলছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন। তারা বলছে অত্যাধুনিক ট্যাবলেটের ব্যবহারে অনেকটাই কমে যাবে মশার উৎপাত। ডেঙ্গুর বিষয়টি হেলাফেলা করলে প্রাণঘাতী হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু চলতি বছর অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গেল এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং ঢাকার বাইরে ছয়জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।

সিটি করপোরেশন বলছে , করোনার মাঝেও পুরোদমে চলছে মশক নিধন কার্যক্রম। এডিসের লার্ভা ধ্বংসে যোগ হয়েছে অত্যাধুনিক ওষুধের ব্যবহার। ডিএনসিসি উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মো সারওয়ার বলেন, নতুন একটা ফোর্থ জেনারেশন লার্ভি ট্যাবলেট ফর্মে আনা হয়েছে।

এদিকে রাতে-দিনে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিসিন বিভাগ সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল বলেন, দিনে বা রাতে মশারি টানিয়ে নিতে হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা