স্বাস্থ্য

করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়ালে মৃত ব্যক্তি সম্পর্কে অক্সফোর্ড জানিয়েছে, মৃত ব্যক্তি ব্রাজিলে ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিল। তবে মৃত্যুর কারণে ভ্যাকসিন ট্রায়াল বন্ধ হবে না বলে জানিয়েছে অক্সফোর্ড । ভ্যাকসিনের কারণে মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো সন্দেহ রয়েছে।

অন্যদিকে, ভারতে তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

ভারতে এই মুহূর্তে চারটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। পুনের সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে। সেই ট্রায়ালও এখন তৃতীয় পর্যায়ে রয়েছে। কোভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে হায়দরাবাদের একটি সংস্থা।

শুক্রবার (২৩ অক্টোবর) তারা জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই তারা তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে। ভারতের মোট ১০টি রাজ্যের ১৯টি অঞ্চলে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে তারা জানিয়েছে। মোট ২৮ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবকের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যাঁদের বয়স ১৮ বছরের উপরে।

এদিকে, অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। কিছুদিন আগে অ্যামেরিকায় ওই ভ্যাকসিনের ট্রায়ালে একজন অসুস্থ হয়ে পড়েছিলো। যারজন্য বেশ কিছুদিন ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২২ অক্টোবর ) ব্রাজিলে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁর উপর ওই ভ্যাকসিন প্রয়োগ হলেও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। অক্সফোর্ডও জানিয়ে দিয়েছে, আপাতত ট্রায়াল বন্ধ হবে না। ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকেও জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই ভ্যাকসিনের ট্রায়াল চলবে।

ভারতে তৈরি কোভ্যাকসিন নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে দেশে। নরেন্দ্র মোদী চেয়েছিলেন ১৪ আগস্ট কোভ্যাকসিন বাজারে ছাড়ার ঘোষণা করে দিতে। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল সায়েন্স তাতে রাজি হয়নি। বলা হয়েছিল, পরীক্ষা না করে ভ্যাকসিন বাজারে ছাড়া উচিত হবে না। শুক্রবার নতুন করে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে আগামী বছরের শুরুতে ওই ভ্যাকসিন বাজারে ছাড়া হবে। এই দুইটি ভ্যাকসিনের বাইরেও ভারতের একটি ফার্ম করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে। তাদের ট্রায়াল আপাতত দ্বিতীয় পর্যায়ে রয়েছে। রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়ালও হচ্ছে ভারতে। তবে কোনো ভ্যাকসিনই আগামী বছরের আগে পাওয়ার সম্ভাবনা নেই।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা