স্বাস্থ্য

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯৬

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস মহামারীতে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৯৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৬৮৭ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। নতুন ২৪ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৬৯৬ জনের দেহে। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। নতুন ১৬৮৭ জন সুস্থ হয়ে সেরে ওঠার তালিকা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১০ হাজার ৫৩২ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে করোনা ছোবল বসায় ৮ মার্চ, সেদিন প্রথম করোনা রোগী ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা