করোনার চিকিৎসায় রেমডিসিভির
স্বাস্থ্য

করোনার চিকিৎসায় রেমডিসিভির কার্যকর নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডিসিভির কার্যত কোনো কাজ করছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার চিকিৎসায় কোন ওষুধ কেমন কাজ করছে জানতে ডব্লিউএইচও চারটি ওষুধের ওপর ‘সলিডারিটি’ ট্রায়াল করেছে।

রেমডিসিভির ছাড়াও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, ইন্টারফেরন এবং এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত লোপিনাভির/রিটোনাভিরের ওপর সলিডারিটি ট্রায়াল করা হয়। ওষুধ চারটি ৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন রোগীর ওপর প্রয়োগ করা হয়। রোগীদের ২৮ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

করোনা ভাইরাসের চিকিৎসায় মে মাসে প্রথম রেমডিসিভির ব্যবহার করা হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হলে তাকেও রেমডিসিভির দেওয়া হয়েছিল বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রাথমিক বিশ্লেষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডিসিভিরের কার্যকারিতা শূন্য বা একেবারেই সামান্য। কোভিড রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ কমাতে ব্যর্থ এই ওষুধ। রেমডিসিভি প্রয়োগে কোভিড-১৯ আক্রান্তদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কোনো লক্ষণ দেখা যায়নি।

একইভাবে করোনা আক্রান্তদের মৃত্যু ঠেকাতেও কোনো কাজ করছে না রেমডিসিভির। এই ফলাফল ‘প্রি-প্রিন্ট’ সার্ভারে আপলোড করা হয়েছে এবং ফলাফল পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেন, কার্যকারিতা প্রমাণিত না হওয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝ পথে গত জুনে বন্ধ করে দেওয়া হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপানিভির/রিটোনাভিরের প্রয়োগ। তবে অন্য দুটি ওষুধের পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে ৩০টি দেশের পাঁচ শতাধিক হাসপাতালে।

সৌম্য স্বামীনাথ বলেন, আমরা পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছি। গত কয়েক মাসে নতুন তৈরি হওয়া কিছু ওষুধের ওপর আমরা নজর রাখছি।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধান প্রত্যাখ্যান করেছে রেমডিসিভিরের প্রস্তুতকারক গিলিয়াড সায়েন্স। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, গবেষণার ফলাফলগুলি অসামঞ্জস্যপূর্ণ এবং ফলাফলগুলি এখনো পর্যালোচনা করা হয়নি। সূত্র: বিবিসি

সান নিউজ/এস| sunnews

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা