স্বাস্থ্য

ভ্যাকসিন ক্রয়ের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদানে সহায়তার উদ্দেশ্যে ২০২১ সালের জুন নাগাদ বিশ্বব্যাংক ১৬০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে, অনুমোদিত এ অর্থ তার একটি অংশ। করোনাভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এ অর্থ অনুমোদন করা হয়েছে। খবর সিনহুয়ার।

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ক্রয় ও বিতরণ, পরীক্ষা এবং চিকিৎসা করতে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য ১২০০ কোটি মার্কিন ডলার অনুমোদন করার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।

এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় আমরা আমাদের জরুরি সহায়তার প্রয়াস আরো বিস্তৃত ও সম্প্রসারিত করছি, যাতে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর সমঅধিকার প্রতিষ্ঠিত হয়।’

নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। করোনার কারণে যেসব দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে, তাদের জন্য এ অর্থ সহায়ক হবে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিন কোটি ৮০ লাখ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা