স্বাস্থ্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাইট টু পিস এর অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

রুহি রুসাবা, ঢাকা।

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা ও তার সমাধানকে কেন্দ্র করে গবেষণাধর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন “রাইট টু পিস” কর্তৃক “মেন্টাল হেলথ অ্যাওয়ার্নেস ফর ইয়ুথ” শিরোনামে একটি অনলাইন কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালাটি ১০ অক্টোবর “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো তরূণদের মাঝে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা।

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এখনো নানা কুসংস্কার এবং গোড়ামি প্রচলিত আছে। অনেকেই মানসিক স্বাস্থ্য রক্ষা এবং প্রয়োজনে ডাক্তারের সাহায্য নেয়াকে লজ্জার ব্যাপার বা অপ্রয়োজনীয় মনে করেন। সামাজিক এ পশ্চাদপদতা কাটিয়ে মানসিক স্বাস্থ্য রক্ষার উপায় এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিই ছিলো কর্মশালাটির লক্ষ্য।

“A quest for inner peace” স্লোগানটি সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাবের আহমেদ চৌধুরী। এতে ফ্যাসিলেটেটর হিসেবে ছিলেন ইয়ুথ মেন্টাল হেলথ ফার্স্ট এইডের দুইজন জাতীয় প্রশিক্ষক চৌধুরী মেহেরই খোদা এবং মোঃ সাইফুল ইসলাম। কর্মশালাটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন আরটুপির স্বেচ্ছাসেবক আজদিকা আফসানা।

কর্মশালাটিতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ সচেতনতা, হতাশা,উদ্বেগজনিত দুশ্চিন্তা, বিষন্নতা, সেলফ হার্মসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এধরণের সমস্যাগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও আত্ননির্ভশীল হওয়ার উপায়সমূহ তরুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়। সর্বোপরি মানসিক অসুস্থতার ধারণা, এর শারীরিক ও মানসিক প্রভাব, এ থেকে বের হয়ে আসার উপায় এবং মানসিক স্বাস্থ্য রক্ষার গুরুত্ব ছিলো মূল আলোচ্য বিষয়। প্রায় শতাধিক তরুণের অংশগ্রহণে কর্মশালাটি হয়ে উঠেছিলো প্রাণবন্ত। এ সময় তরুণেরা তাদের বিভিন্ন ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রশিক্ষকদের প্রশ্ন করেন এবং প্রশিক্ষকগণ তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে সমাজ সচেতনতামূলক এবং উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করার লক্ষ্যে কাজ করছে আরটুপি। এরইমধ্যে গত মার্চে সংগঠনটি ঢাকাকে ডেঙ্গু মুক্ত করতে ‘ডেঙ্গুমুক্তঢাকাচাই’নামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং বস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে। এছাড়া করোনাকালীন নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে আরটুপি ‘রামাদ্বান পিস ক্যাম্পেইন২০২০’নামক মাসব্যাপী ত্রাণ কর্মসূচি পরিচালনা করে। সম্প্রতি সংগঠনটি ডায়ালগ ফর পিস নামক একটি কর্মশালার আয়োজন করেছে। এছাড়াও বর্তমানেসংগঠনটির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী চলমান রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা