ছবি: সংগৃহীত
স্বাস্থ্য
ডব্লিউএইচও

প্রজন্মের পর প্রজন্ম গা’জায় স্বাস্থ্য সংকট থাকতে পারে

সান নিউজ অনলাইন

ভয়াবহ স্বাস্থ্য সংকট চলছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে, যার প্রভাব পড়তে পারে আগামী কয়েক প্রজন্মের উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই সতর্কবার্তা দিয়েছেন।

বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ১০ অক্টোবরের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল কিছু সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে। এটি গাজার ভাঙা স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের জন্য যথেষ্ট নয়। গাজার মানুষের জরুরি চাহিদা মেটাতে এখনই ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন। গাজায় প্রতিদিন ৬০০টি সহায়তাবাহী ট্রাক প্রবেশ করা দরকার, কিন্তু বাস্তবে শুধু ২০০–৩০০টি ট্রাকই পৌঁছাচ্ছে। তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানান, মানবিক সহায়তাকে চলমান সংঘাত থেকে আলাদা রাখতে। দূর্যোগ এবং মানসিক স্বাস্থ্য সংকট একসাথে থাকলে, এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত অনুভূত হতে পারে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, সহায়তা সংস্থাগুলো কিছুটা অগ্রগতি করেছে, তবে এ পরিস্থিতি সামলাতে আরও সহায়তার প্রয়োজন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ১০ অক্টোবরের পর গাজায় ৬,৭০০ টনের বেশি খাদ্য পৌঁছেছে, যা দৈনিক নির্ধারিত ২,০০০ টনের লক্ষ্য থেকে অনেক কম।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা