ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

২০২৬ হজযাত্রীদের জন্য ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

সান নিউজ অনলাইন 

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীআ ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। এতে চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে, যা না নিলে কেউ হজ পালনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

নির্দেশিকায় বলা হয়েছে, বাধ্যতামূলক টিকাগুলো হলো—করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার। এসব টিকার প্রমাণপত্র আন্তর্জাতিক টিকাসনদে থাকতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে গ্রহণ করতে হবে।

কোভিড-১৯ টিকার ক্ষেত্রে সৌদি সরকার অনুমোদিত টিকা নিতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং হজযাত্রার কমপক্ষে দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা সৌদি আরবে প্রবেশের অন্তত ১০ দিন আগে নিতে হবে এবং এর মেয়াদ থাকবে পাঁচ বছর।

পোলিও টিকার ক্ষেত্রে নজরদারিভুক্ত দেশগুলোর নাগরিকদের হজের চার সপ্তাহ আগে টিকা নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি ইয়েলো ফিভারের টিকা ৯ মাস বয়সের ঊর্ধ্বে সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন, যেমন-প্রধান অঙ্গ বিকলতা, জটিল দীর্ঘমেয়াদি অসুস্থতা, মানসিক বা স্নায়বিক সমস্যা, উচ্চঝুঁকির গর্ভাবস্থা, সংক্রামক রোগ কিংবা ক্যানসারের চলমান চিকিৎসায় রয়েছেন-তাঁরা হজে অংশ নিতে পারবেন না।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজের মতো পরিশ্রমসাপেক্ষ ইবাদতের সময় যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এসব শর্ত দেওয়া হয়েছে। নির্ধারিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষার প্রমাণপত্র জমা না দিলে যাত্রীদের সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখা বা অতিরিক্ত স্বাস্থ্য মূল্যায়ন করা হতে পারে।

বিগত কয়েক বছরের হজ আয়োজন এবং কোভিড মহামারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই নির্দেশনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। লক্ষ‌্য একটাই-প্রত্যেক হাজি যেন নিরাপদ, সুস্থ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা