সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩৯ জন, সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়লো ৫৪১ জনে। এ সময় মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭,৯৪৭ জন। এ সময় আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

উল্লেখ্য, বিগত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন ৩,২১,১৭৯ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা