সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রোববার-সোমবার সকাল (৮টা-৮টা) পর্যন্ত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সাথে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫২ জন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: সাইবার আইনের মামলা প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯, ঢাকা উত্তর সিটিতে ২৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭, খুলনা বিভাগে ৮৬ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুরে ৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত ১ দিনে সারাদেশে ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৭,৩১৩ জন।

আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০,৯৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এছাড়াও বিগত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। মারা যান ১,৭০৫ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা