সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
স্বাস্থ্য

খুলনার ২৭৪০০৩ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। ওই দিনগুলোতে খুলনা জেলায় দুই লাখ ৭৪ হাজার ৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নয়টি উপজেলা, একটি সিটি করপোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯২৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শুধু টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, প্রতিদিন সকাল আটটা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসঙ্গে স্বাস্থ্যবার্তা প্রচার করা হবে। এ ক্যাপসুলের সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ১৯২টি, জোন সংখ্যা চারটি, মোট ভলেন্টিয়ার এক হাজার ৪২০ জন এবং সুপারভাইজার ৬২ জন। নয়টি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট ৬৮টি ইউনিয়নের ২০৪টি ওয়ার্ডে মোট টিকাদান কেন্দ্র এক হাজার ৬৪১টি, স্বেচ্ছোসেবক তিন হাজার ২৮২জন, সরকারি ও বেসরকারি কর্মী চার হাজার ৭৭ জন এবং মেডিকেল টিমের সংখ্যা ১১৬টি। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে স্থায়ী টিকা কেন্দ্র থাকবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান তিনি। সিভিল সার্জন দপ্তর এবং সিটি করপোরেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ডা. সুজাত আহমেদ বলেন, সকল টিকাদান কেন্দ্রে শভভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো সংবাদ পরিবেশন না করা এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।

কর্মশালায বক্তব্য দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা বেতারের সহকারী পরিচালক মো. মামুন আক্তার, খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার প্রমুখ।

কর্মশালায় প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা অংশ নেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা