‘২০২২ সালে চালু হবে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ’
goodnews

২০২২ সালেই ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ

নিজস্ব প্রতিবেদক :

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইন ও বিভিন্ন খাল-বিল, নদী-নালার ওপর ব্রিজ-কালভার্টের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। এই কাজগুলো সম্পন্ন হলেই ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনে ট্রেন চলবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লা রেলস্টেশনে এসব কথা জানান তিনি।

রেলমন্ত্রী ট্রেন থেকে নেমে কুমিল্লা রেলস্টেশন ও রেললাইনের নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। এ সময় শ্রমিক সংগঠনসহ রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন তিনি।

উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশনমাস্টার মো. শফিকুর রহমান, রেল নিরাপত্তা এসআই মঞ্জুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লেয়াকত আলী মজুমদার।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা