মাচায় কাকরোল চাষে ফলনও বেশি, লাভও বেশি
goodnews

মাচায় কাকরোল চাষে সাড়া 

ছবি ও প্রতিবেদন: বিভাষ দত্ত, ফরিদপুর থেকে:

করোনাকালে জাংলা বা মাচায় পুষ্টিকর ও জনপ্রিয় উচ্চমূল্যের সবজি কাকরোল চাষ করে সাড়া ফেলেছেন ফরিদপুরের চাষিরা। অন্য ফসলের তুলনায় অল্প খরচে কম পরিশ্রমে চাষ করা যায়, তাই অনেক কৃষি উদ্যোক্তা এ চাষে ঝুঁকেছেন।

বাজারে কাকরোলের ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। আর এ চাষে বীজ, সার ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

অনেক চাষি ক্ষেত থেকে কাকরোল তুলে বিক্রিও শুরু করেছেন। তারা জানান, মাচায় আবাদ হওয়ায় সাম্প্রতিক বন্যায় এ সবজিটির কোনো ক্ষতি হয়নি। নতুন পদ্ধতিতে কাকরোল চাষ করে সাফল্য পেয়েছেন তারা, ফলনও হয়েছে ভালো।

সরেজমিনে গেলে দেখা গেছে, চাষিদের মাচায় এখন ঝুলছে সবুজ কাকরোল। ক্ষেত পরিচর্যা ও পরাগায়নে ব্যস্ত তারা। কৃষাণিরাও সহায়তা করছেন তাদের।

কাকরোলচাষিরা বলেন, ‘কাকরোল চাষ করেছি, ফলন ভালো হয়েছে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছি। অন্য ফসলের চেয়ে কাকরোল চাষ সহজ। আমাদের দেখে আরো অনেকে নতুন করে কাকরোল চাষে আগ্রহ প্রকাশ করছেন।’

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কাকরোলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ক্যারোটিন, ভিটামিন বি, আমিষ শ্বেতসার ও খনিজ পদার্থ আছে, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাকরোলের বীজ বা মোথা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাস পর্যন্ত বপন করা যায়। বীজ বপণের ৭০ থেকে ৭৫দিনের মধ্যে সবজি তোলা যায়। জুন মাস থেকে একটানা অক্টোবর মাস পর্যন্ত কাকরোল পাওয়া যাবে।

এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, ‘এসডিসি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেসব জাত উদ্ভাবন করছে, সেই জাতগুলো আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছি।’

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আশুতোষ কুমার বিশ্বাস বলেন, ‘কাকরোল একটি উচ্চমূল্যের ফসল। আগে ফরিদপুরে এটির চাষ হতো না। বর্তমানে নতুন পদ্ধতিতে মাচায় কাকরোল চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। এটি ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এটি খুবই জনপ্রিয় ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। সহজেই চাষ করা যায়। কাকরোল চাষ করে চাষিরা তাই বেশি লাভবান হচ্ছেন। আমরা চাষিদের পাশে থেকে প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা