দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান
goodnews

দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী রায়হান কবির। মালয়েশিয়ায় নির্যাতন নিয়ে কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কারণে দেশটির পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন রায়হান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রায়হান কবির আটকের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি দেশটির পুলিশ। তাই তাকে শুক্রবার (২১ আগস্ট) ফেরত পাঠায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এদিকে রায়হানের ফিরে আসার খবরে তাকে বরণের অপেক্ষায় স্বজনরা। রায়হানের প্রিয় সব রান্নাসহ নানা আয়োজন করেছেন মা রাশিদা বেগম। ছেলেকে রিসিভ করতে বাবা শাহ আলম ব্র্যাকের অভিবাসন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে রয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা টেলিভিশন। এতে দেখানো হয়, মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)-এর মাধ্যমে মহামারির সময়ে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সেখানে রায়হান কবিরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর সে দেশের অভিবাসন বিভাগ রায়হানকে খুঁজতে থাকে। ছবি প্রকাশ করে রায়হানের বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করে তারা। এছাড়া প্রতিবেদনের সঙ্গে আল-জাজিরার সংশ্লিষ্ট কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর ২৪ জুলাই রায়হান কবিরকে আটক করে দেশটির পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা