goodnews

৯৮ বছর বয়সেও করোনা রোগীদের সেবায় ড. শেন

নিজস্ব প্রতিবেদক:

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নাকাল পুরো বিশ্ব। প্রতিদিন বেড়ে চলেছে নতুন করে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ভাইরাসটি মোকাবিলায় সম্ভাব্য কিছু ঔষধ বের করা গেলেও তাতে স্বস্তি ফেলতে পারছেন না বিশ্বাবাসী।

করোনার পরিস্থিতিতে বৃদ্ধদের প্রতি বিশেষ সতর্কবার্তা দেয়া হচ্ছ। এমন অবস্থায় ৯৮ বছর বয়সেও রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন ফ্রান্সের ড. ক্রিশ্চিয়ান শেন।

করোনাভাইরাস প্যানডেমিক মোকাবিলায় লকডাউনের মাঝেই তিনি দিব্বি রোগী দেখে যাচ্ছেন। এমনকী বৃদ্ধাশ্রমে গিয়েও রোগীদের সেবা দিচ্ছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসির সাথে কথা বলেছেন প্যারিসের এই ডাক্তার।

ড. ক্রিশ্চিয়ান সেন ফ্রান্সের সবথেকে বয়স্ক ডাক্তার। তিনি বলেন, করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বাড়িতে তার স্ত্রী তাকে নিয়ে চিন্তিত থাকেন। তার স্ত্রীর আশঙ্কা এ অবস্থায় রোগী দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে ফিরতে পারেন ড. শেন। কিন্তু তবু রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন ড. ক্রিশ্চিয়ান সেন। নিয়ম করে সপ্তাহে একবার বৃদ্ধাশ্রমগুলোতে গিয়েও রোগী দেখছেন।

লকডাউনের কারণে প্যারিসে তার চেম্বারও কিছুদিন বন্ধ রাখতে হয়েছিলো। কিন্তু বন্ধ ছিলো না তার চিকিৎসা সেবা। চেম্বার যখন বন্ধ ছিলো তখন অনলাইনে রোগীদের সেবা দিয়েছেন ড. ক্রিশ্চিয়ান শেন।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি নিজেও ভীত কিন্তু সতর্ক। আমার স্ত্রী আমাকে নিয়ে আশঙ্কা করছেন, তার আশঙ্কা মিথ্যা নয়। কিন্তু এই ভয়াবহ ভাইরাস প্যানডেমিকের মধ্যে আমি আক্রান্তদের ফেলে দিতে পারি না। বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা নিজেরা নিজেদের দেখভাল করতে সক্ষম নন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা