goodnews

বিদ্যানন্দের সঙ্গে দুস্থ মানুষের সেবায় যুক্ত হল দারাজ

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ সংকটকালীন সময়ে দরিদ্রদের সাহায্য করতে দারাজ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের সঙ্গে যুক্ত হয়েছে। গত ৭ এপ্রিল থেকে বিদ্যানন্দের সঙ্গে ত্রাণ কার্যক্রম শুরু করে দারাজ।

সম্প্রতি ‘এক টাকায় আহার’ খাদ্য অনুদানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ।

খাবার সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি একটি তহবিল গঠন করেছে যেখানে দারাজের (daraz.com.bd) মাধ্যমে গ্রাহকরা/অনুদান দাতারা (১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত) ক্যাশ টাকা দান করতে পারবেন অথবা দারাজ অ্যাপে রাখা বিভিন্ন রকমের র্যা শন বান্ডেল থেকে (চাল, ডাল, আটা, ময়দা, তেল) ইত্যাদি কিনেও সাহায্য করতে পারবেন।

এই ক্ষেত্রে প্রতিটি অনুদানের ৭৫ শতাংশ সমমূল্যের অনুদান গ্রাহকরা প্রি-পেমেন্ট করবেন এবং বাকি ২৫ শতাংশ বহন করবে দারাজ।

এছাড়াও দুস্থদের খাবার/অনুদান পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে দারাজের নিজস্ব লজিস্টিক সাপোর্ট বা ভেহিক্যাল ডেক্স (দারাজ এক্সপ্রেস)।

এ লক্ষ্যে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন বলেন, জাতীয় এই সঙ্কটের মাঝে ভোক্তাদের ক্রমাগত পণ্য সরবরাহের দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থদের সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করছি বিদ্যানন্দের সঙ্গে কাজ করে আমরা দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা