ছবি: সংগৃহীত
ফিচার

প্রবেশ মূল্য ২০ টাকা, ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা!

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে মাত্র ২০ টাকায় সৌন্দর্য উপভোগের শর্তে একটি সূর্যমুখী ফুলের বাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।

আরও পড়ুন: নবরূপে ভালুকার গ্রীণ অরণ্য পার্ক

শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সতের পাড়া এলাকার একটি সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

বাগানের পাশেই বড় করে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, প্রবেশ মূল্য ২০ টাকা’। প্রবেশমুখের অপর একটি সাইনবোর্ডে লেখা রয়েছে "ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা"।

বাগান মালিক বাগানে প্রবেশের পথ আটকিয়ে জনপ্রতি ২০ টাকা প্রবেশমূল্য নিয়ে ঢুকতে দিচ্ছেন দর্শনার্থীদের। শুক্রবার একদিনেই ৫ শতাধিক দর্শনার্থীর আগমন ঘটে বলে নিশ্চিত করেছে বাগান মালিক রাজিব।

আরও পড়ুন: ইছামতীর তীরে সাধুসঙ্গ

তবে সৌন্দর্য উপভোগে টাকা এবং সময় নির্ধারিত থাকলেও দর্শনার্থীদের মধ্যে তেমন কোন ক্ষোভ ছিল না। তারা ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত ও আপ্লুত হয়েছেন।

জানা যায়, স্থানীয় কৃষি অফিস থেকে বিনামূল্যে উন্নত জাতের বীজ নিয়ে তাদের সহায়তায় ২০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন স্থানীয় দাখিল পরীক্ষার্থী রাজিব হাসান ও তার ছোট ভাই রেজাউল করিম। এখন বেশিরভাগ গাছে ফুল ফুটেছে।

সামাজিক মাধ্যমে জেনে বিপুল সংখ্যক সৌন্দর্য পিপাসু মানুষ বিগত এক সপ্তাহ ধরে ভীড় জমাচ্ছে এই বাগানটিতে। লোকজনকে সামাল দিতে প্রতিদিন ৪-৭ জন লোক এখানে নিয়মিত সময় দিচ্ছেন।

আরও পড়ুন: পুকুরে মিলল ৬০০ গ্রামের ইলিশ

ত্রিশাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরিষা ও গমের চাষাবাদের পাশাপাশি বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন ত্রিশাল উপজেলার কৃষকেরা।

কৃষি কর্মকর্তাদের পরামর্শে উপজেলায় সূর্যমুখীর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। এ বছর কৃষি পুনর্বাসন প্রণোদনার আওতায় উপজেলায় কৃষকের মধ্যে বিনামূল্যে এক কেজি করে আরডিএস জাতের সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়েছে।

ত্রিশাল উপজেলায় বাণিজ্যিকভাবে ৭ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে।

দর্শনার্থী স্বপ্নীল সানি বলেন, সামাজিক মাধ্যম ফেইসবুক থেকে জেনে কয়েকজন বন্ধু মিলে দেখতে এসেছি। এখানে এসে অনেক ভালো লাগছে। জীবন্ত ফুলগুলো যেন হাতছানি দিয়ে কাছে ডাকছে, সে এক অন্যরকম ভালো লাগা।

আরও পড়ুন: রংপুরে আলো ছড়াচ্ছে বেসরকারি গ্রন্থাগার

মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরতে আসা তানজিম আকন্দ নামে একজন বলেন, ফুলগুলো দেখে অসাধারণ ভালো লাগা কাজ করছে। কাজের ব্যস্ততার কারণে পরিবার নিয়ে দূরে বেড়াতে যাওয়ার তেমন সুযোগ হয় না। হাতের কাছে এমন দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলে বাগান দেখে সবারই অনেক ভালো লেগেছে, সবাই অনেক খুশি।

সূর্যমুখী ফুল চাষি রাজীব হাসান বলেন, আমি দাখিল পরীক্ষা দেয়ার পর বেশ কিছুদিন সময় পেয়েছিলাম। তখন কৃষি অফিসের সহায়তায় আমি ও আমার ছোটভাই মিলে ২০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ শুরু করি। ফলন অনেক ভালো হয়েছে। ন্যায্য মূল্য পেলে আমাদের পরিশ্রম সফল হবে ও আমাদের মতো আরও অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হবেন।

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নিশাত মাহবুবা রহমান জানান, আগে কৃষকেরা সূর্যমুখী চাষে তেমন আগ্রহী ছিলেন না। আমি নিজ চেষ্টায় তাদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করেছি। তাদের সরকারিভাবে বিনামূল্যে বীজ দেয়া থেকে শুরু করে চাষাবাদে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা