ফাইল ফটো
ফিচার

রংপুরে আলো ছড়াচ্ছে বেসরকারি গ্রন্থাগার 

হারুন উর রশিদ সোহেল, রংপুর: রংপুর মহানগরীসহ বিভাগের ৮ জেলার মানুষকে গ্রন্থমুখী করার লক্ষ্যে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগার কাজ করছে। বিভাগের ৮ জেলায় মোট ৩৭৮টি গ্রন্থাগার বা পাঠাগার রয়েছে।

আরও পড়ুন: ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

জাতির মনন ও মেধার বিকাশে এবং আলোকিত মানুষ গঠনে বই অন্যতম সহায়ক শক্তি হিসাবে কাজ করে। এতে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তারা জ্ঞানসমৃদ্ধ হচ্ছে।

জানা গেছে, রংপুর বিভাগে ৩৭৮টি গ্রন্থাগার রয়েছে। এসব নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের মধ্যে রংপুরে ৬২টি, নীলফামারীতে ৭০টি, কুড়িগ্রামে ৬৫টি, গাইবান্ধায় ৫৪টি, লালমনিরহাটে ২০টি, দিনাজপুরে ৭৮টি, ঠাকুরগাঁওয়ে ১৩টি ও পঞ্চগড়ে ১৬টি।

আরও পড়ুন: কাল পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এসব গ্রন্থাগারে যেকোনো বয়সের পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া নিবন্ধনধারী পাঠকগণ গ্রন্থাগার থেকে প্রয়োজনীয় বই ধার নিতে পারেন। ফলে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তারা জ্ঞানসমৃদ্ধ হচ্ছেন। সেখানে রাশি রাশি গ্রন্থ ও তথ্য ভান্ডারের সংস্পর্শে এসে মানুষ নিজেদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। সমৃদ্ধ গ্রন্থাগারকে জ্ঞান-বিজ্ঞানের বাতিঘর হিসাবে বিবেচনা করা হয়।

এক তথ্যে জানা গেছে, বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারের উন্নয়নে সরকার প্রতিবছর অনুদান ও বিনামূল্যে বই প্রদান করছে। ২০২২-২০২৩ অর্থ বছরে সরকার দেশের মোট ৯১৫টি নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের অনুকূলে ৪ কোটি ৮০ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

আরও পড়ুন: কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী

নিবন্ধিত গ্রন্থাগারসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাইপূর্বক এই অনুদান প্রদান করা হয়। প্রতিবছর সরকারের অনুদান ও বিনামূল্যে বই প্রদান কার্যক্রমের ফলে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারসমূহ সমৃদ্ধ হচ্ছে।

এ বিষয়ে গণগন্থাগার অধিদফতর রংপুরের সহকারি পরিচালক আবেদ হোসেন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। সমৃদ্ধ গ্রন্থাগারকে জ্ঞান-বিজ্ঞানের বাতিঘর হিসাবে বিবেচনা করা হয়। এজন্য সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা