ফের শিরোনামে ‘স্পুটনিক’
ফিচার
মহাকাশের লড়াই থেকে টিকা আবিষ্কার

ফের শিরোনামে ‘স্পুটনিক’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফের টেক্কা দেওয়ার প্রতীক হয়ে গেল ‘স্পুটনিক’! ৬৩ বছর আগে রেষারেষিটা ছিল মহাকাশ অভিযান ঘিরে। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার। এবার তা কোভিড-১৯ টিকা আবিষ্কারের। সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবি-র প্রাক্তন প্রধান ভ্লাদিমির পুতিন প্রমাণ করলেন, তিন দশক আগে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন টুকরো হলেও মস্কো-ওয়াশিংটন টানাপড়েনে ইতি পড়েনি এখনও।

প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক নামের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। পাকিস্তানও তাদের অনেক ক্ষেপণাস্ত্রের নাম রেখেছে ভারতকে আক্রণমকারী সম্রাটদের নামে। রাশিয়াও স্পুটনিক-১ মহাকাশে পাঠিয়ে শীতল যুদ্ধের সময় আমেরিকাকে টেক্কা দেয়। ১৯৫৭ সালের ৪ অক্টোবর মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল সোভিয়েত কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’কে টেক্কা দিয়ে সেই সাফল্য আনন্দে উত্তাল করে তুলেছিল সমাজতান্ত্রিক দুনিয়াকে। ১৯৫৯ সালে আমেরিকা সফরে গিয়ে সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ সেই সাফল্যের প্রতীক হিসেবে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ারকে একটি মহাকাশযানের মডেল উপহার দিয়েছিলেন। সোভিয়েত মহাকাশযান লুনা-২ ততোক্ষণে চাঁদের কক্ষপথে কাছে পৌঁছে অবতরণের প্রতীক্ষায়!

স্পুটনিকের পরে ফের খোঁচায় মরিয়া হয়ে ওঠে নাসা। কিন্তু ১৯৬১ সালে ফের একদফা ধাক্কা। ভস্তক-১-এ সওয়ার হয়ে ইউরি গ্যাগারিন পৌঁছে গেলেন মহাকাশে। ছিনিয়ে নিলেন প্রথম ‘কসমোনট’ তকমা। আজকের রুশ প্রেসিডেন্ট পুতিন তখন সবে হাইস্কুলের দোরগোড়ায় পা রেখেছেন। টেক্কা দেওয়ার সেই সংস্কৃতি সেদিন থেকেই সম্ভবত জানা ছিল তার। আর আজ করোনা টিকার ‘স্পুটনিক-৫’ নামকরণ সম্ভবত সেই স্মৃতিরই পরিণাম।

শেষ পর্যন্ত ১৯৬৯ সালে অ্যাপোলো-১১- তে তিন ‘অ্যাস্ট্রোনট’কে চাঁদে পাঠিয়ে ‘ মুখরক্ষা’ করেছিল নাসা। এবার টিকার লড়াইটা কোন মাত্রা নেবে আপাতত তারই প্রতীক্ষায় আন্তর্জাতিক মহল।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা