চিতার মুখ থেকে ছিনিয়ে আনলেন সন্তানকে!
ফিচার

চিতার মুখ থেকে ছিনিয়ে আনলেন সন্তানকে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের পঞ্চমহলের ঘোঘাম্বায় দুই বছরের একটি শিশুকে আক্রমণ করেছিল একটি চিতাবাঘ। শিশুটির মাথা দাঁত দিয়ে চেপে ধরে বাঘটি।

ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছেলের পা ধরে টান দেন মা। এর পরই চিতাবাঘটির দিকে তেড়েও যান ওই সাহসী নারী। তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় হিংস্র পশুটি। চিৎকার শুনে সাহায্যে এগিয়ে আসেন প্রতিবেশীরাও। সূত্র: এই সময়

স্থানীয় বন দপ্তরের কর্মকর্তারা বলেন, জঙ্গলের পাশেই তাদের বাড়ি। সম্প্রতি বাড়ির সামনের ঘরে নিজের মায়ের সঙ্গে শুয়ে ছিল শিশুটি। চাষের কাজে বাইরে ছিলেন তার বাবা। সেই সময়ই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে চিতাবাঘটি। মাথায় দাঁত দিয়ে চেপে ধরে বাঘটি। চিতাটি বেশি শক্ত করে শিশুটির মাথায় কামড় বসাতে পারেনি, সেই সুযোগটাই কাজে লাগান মা। টান দিয়ে নিজের কাছে নিয়ে যান সন্তানকে।

এ ঘটনার পর শিশুটিকে ভর্তি করা হয়েছে ভদোদরার এসএসজি হাসপাতালে। বন দপ্তরের প্রধান কর্মকর্তা ভিজি মাকওয়ানা বলেন, শিশুটির ডান চোখের ওপর সেলাই লেগেছে। মাথায় চোটও রয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা