ফিচার

সৈয়দপুরে ইটভাটায় ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুরা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কের পাশে একটি ইটভাটায় দেখা যায় প্রায় সমবয়সী তিন শিশু। সবচেয়ে বড় যে, তার বয়স হবে ১১ বছর। অন্য দুজনের আট থেকে দশ বছর। তাদের গায়ের বর্ণ এখনি তামাটে।

পৌষের শীতে তাদের গা দিয়ে দর দর করে ঘাম ঝরছে। পুরোদস্তুরে শ্রমিক। কাঁচা মাটি দিয়ে ইট উল্টানোর কাজ করছে তারা। রোদে শুকানোর জন্য ইটের দুই পাশ ঘুরিয়ে দিতে হয়। ১০০ ইট ঘুরিয়ে দিলে মাত্র পাঁচ টাকা পারিশ্রমিক পায় ওরা।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর উপজেলার কয়কটি ইটভাটায় ভাটাশ্রমিকের সঙ্গে শিশুরাও কাজ করছে। ওদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। এসব শিশুর কেউ কেউ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়ছে। আবার কেউ কেউ এখন আর বিদ্যালয়ে যায় না। কেউ নিজে থেকেই, আবার কেউ মা-বাবার সঙ্গে ইটভাটার কাজে এসেছে। কাঁচা ইট রোদে শুকানো, ইট তৈরি, ট্রলিতে করে ইট টেনে ভাটাস্থলে পৌঁছানো, মাটি বহন করাসহ সব কাজেই নিয়োজিত এসব শিশু।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় একের পর এক ভাটা গড়ে উঠছে। আর নিয়মনীতি না মেনে গড়ে ওঠা এসব ভাটার কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এসব ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ ও টায়ার। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ফসল আবাদে ফেলছে বিরূপ প্রভাব। এতে ফসল উৎপাদনে বেগ পেতে হচ্ছে। তাদের উর্বর জমিতে বছরের বিভিন্ন সময়ে নানা ফসল আবাদ হলেও বর্তমানে ভাটার কালো ধোঁয়া আর তাপের কারণে অনুর্বর হয়ে পড়ছে জমি। জ্বলে যাচ্ছে ফসলাদি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম বলেন, ইটভাটায় কর্মরত শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ভাটায় দীর্ঘ সময় কাজ করার ফলে বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে শিশুদের ত্বক ও নখ নষ্ট হওয়ার পাশাপাশি রক্তস্বল্পতা, এজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন বলেন, যে সব ইটভাটায় শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করছে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা