ফিচার

বুদ্ধিমানদের ৫ লক্ষণ

ফিচার ডেস্ক: কেউ নিজেকে বোকা ভাবেন আবার কেউ চতুর ভেবে বেকামি করে বসে। অনেকেই আত্মবিশ্বাসী হতে পারেন না নিজের বুদ্ধিমত্তা নিয়ে। আসলে মানুষ খুব কমই বুঝতে পারেন, যে সে কতটুকু বুদ্ধিমান।

তবে বিজ্ঞানীরা বিভিন্ন সমীক্ষা অনুসারে জানিয়েছেন বুদ্ধিমানদের বেশ কিছু লক্ষণ আছে। তাই এসব লক্ষণ আপনার মধ্যে থাকলে হতে পারেন আপনিও বুদ্ধিমান। কারণ বুদ্ধিমানদের চালচলন, কথাবার্তা ও দৃষ্টিভঙ্গি অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। তাহলে মিলিয়ে নিন আপনি সত্যিই বুদ্ধিমান কি-না-

* আপনার মধ্যে কি সহানুভূতি এবং সমবেদনা আছে? একজন ব্যক্তি যত বেশি সমবেদনাশীল; ততই তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ভালো যোগাযোগ দক্ষতা বুদ্ধিমানের লক্ষণ। এমন ব্যক্তিরা যেকোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে পারেন।

* সব বিষয়েই কৌতূহল থাকা ভালো। এতে কোথায় কী ঘটছে, কেন ঘটছে এসব সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি এসব বিষয়ে আগ্রহী হন, তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ। বিশেষজ্ঞদের মতে, বুদ্ধিমানরা জ্ঞানী হয়ে থাকেন। কারণ তারা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী।

* আত্মসংযম কষ্টকর হলেও বুদ্ধিমানরা কখনো এ বিষয়টি এড়িয়ে যান না। আবেগকে ধরে রাখা বা আবেগমূলক সিদ্ধান্তের ফলে আপনার পরিপক্কতা প্রসারিত হয়। আবেগ দিয়ে কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মত বিশেষজ্ঞদের। তাই বুদ্ধিমানরা যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখান না বরং সিদ্ধান্তের আগে বিশ্লেষণ করেন।

* বুদ্ধিমানরা কখনো সফলতার পেছনে দৌঁড়ান না। বরং বর্তমান নিয়েই বেশি ভাবেন তারা। আপনি যদি সবার মতো সফল হওয়ার জন্য না দৌড়ান, তবে আপনি বুদ্ধিমান- এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

* আপনার স্মৃতি কি অনেক প্রখর? বুদ্ধিমান ব্যক্তিদের স্মৃতি অনেক ভালো হয়ে থাকে। তারা কম সময়েই অনেক কিছু শিখতে পারেন। কারণ মেধাবীরা যে কাজটি করেন, তা মনোযোগ সহকারে করেন। আপনি যদি এমন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বুদ্ধিমানদের মধ্যে আপনিও একজন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা