ফিচার

ভ্রমণপ্রিয় সঙ্গীর উপহার

ফিচার ডেস্ক: ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’- কবির এই কথা যে সত্য তা আমরা যারা কিছুটা হলেও ভ্রমণপিপাসু আছি তারা ভালো করেই জানি। হ্যাঁ, ভ্রমণ। আপনার যদি দেশের নানা জানা অজানা স্থান ভ্রমণ করার নেশা থাকে কিংবা আপনি ভ্রমণ করবেন করবেন বলে ভাবছেন কিন্তু করা হয়ে উঠছে না।

স্পোর্টস ক্যামেরা
দু’জন এক সাথে ভ্রমণ করা যদি প্যাশন হয় আপনাদের, তাহলে গো প্রো এর মতো স্পোর্টস ক্যামেরা উপহার দিতে পারেন ভালোবাসার মানুষকে। পাহাড় বা বাইকে চড়া, সমুদ্রে ডাইভিং করার দুর্লভ মুহূর্তগুলো আপনাদের জন্য বন্দি করে রাখবে এই ক্যামেরা।

বহনযোগ্য তাঁবু
যদি বনে বা পাহাড়ে ঘুরতে পছন্দ করে সঙ্গী, তাহলে এই ভ্যালেন্টাইনস ডে তে ভালোবাসার মানুষকে পোর্টেবল তাঁবু উপহার দিতে পারেন। খেয়াল রাখবেন, যেকোনো আবহাওয়াতে টিকে থাকার মতোই যেন আকর্ষণীয় হয় তাঁবুটি।

মজবুত ব্যাকপ্যাক
এবারের ভ্যালেন্টাইনস ডেতে আপনার পার্টনারকে উপহার দিতে পারেন বেশি জিপ ও পকেটসহ আকর্ষণীয় ও মজবুত একটি ব্যাকপ্যাক। এখন সোলার প্যানেল সংযুক্ত ব্যাকপ্যাকও পাওয়া যায়, যা মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ করার জন্য সহায়ক। বেছে নিন তেমন কোনও ব্যাকপ্যাক।

ট্র্যাভেল স্ক্রেচ ম্যাপ
আপনার পার্টনারকে ট্র্যাভেল স্ক্রেচ ম্যাপ উপহার দিতে পারেন। এ ধরনের ম্যাপে আপনি যে এলাকা ভ্রমণ করেছেন, তা স্ক্রেচ করে তুলে ফেলা যায় ও যে এলাকায় যাবেন সেগুলো শনাক্ত

স্লিপ মাস্ক
ভ্রমণের সময় বাসে, ট্রেনে বা প্লেনে আরামদায়ক ঘুমের জন্য স্লিপ মাস্ক বা আই মাস্ক কিনে দিতে পারেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা