ফিচার

প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ড

নিজস্ব প্রতিবেদক : নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতির জন্য ‘স্টার্টআপ ফাণ্ড’ নামের ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৯ মার্চ ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহক সম্পূর্ণ জামানতবিহীন সর্বোচ্চ ৪ শতাংশ সুদে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন এ তহবিল থেকে। ঋণ পাওয়া যাবে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে। ২১ থেকে ৪৫ বছর বয়সী যেকোনও উদ্যোক্তা এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন।

ঋণখেলাপি কোনও উদ্যোক্তা ঋণ পাবেন না। প্রকল্পের অগ্রগতি বিবেচনা করে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিন কিস্তিতে অর্থ বিতরণ করা হবে। প্রতিটি ব্যাংককে এ তহবিলের ঋণের ন্যূনতম ১০ শতাংশ নারী উদ্যোক্তাকে দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো এ তহবিল থেকে ঋণ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ঋণ দিতে পারবে। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে ব্যাংকের নিজস্ব ‘স্টার্টআপ’ তহবিলের স্থিতি থেকে আগে ঋণ বিতরণ করতে হবে।

নিজস্ব তহবিল শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সুবিধার আওতায় ঋণ দেওয়া যাবে। ব্যাংকগুলো শূন্য দশমিক ৫০ শতাংশ হারে অর্থায়ন নিয়ে এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে।

পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে নিজস্ব স্টার্টআপ তহবিল করতে হবে।

আবেদনকারীর শর্তাবলির বিষয়ে বলা হয়েছে, আবেদনকারী নতুন উদ্যোক্তাকে সরকারি কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে অথবা অন্যান্য কারিগরি বিষয়ে (পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি) সাফল্যজনকভাবে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।

প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা না থাকলে উদ্যোক্তার সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ বাস্তবভিত্তিক জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন উদ্যোগ পরিচালনার সক্ষমতা থাকতে হবে। একই গ্রাহক একাধিক প্রকল্প বা একাধিক ব্যাংক থেকে ঋণ বা বিনিয়োগ প্রাপ্তির জন্য যোগ্য হবেন না।

জামানতের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের সনদকে জামানত হিসেবে বিবেচনা করা যাবে। ব্যক্তিগত গ্যারান্টি বলতে ঋণদানকারী প্রতিষ্ঠান ও ঋণগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত ঋণের আদায় সুরক্ষার লক্ষ্যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনও ব্যক্তির অঙ্গীকারনামাকে বোঝাবে। তবে দুজনের অধিক ব্যক্তিগত গ্যারান্টিকে বাধ্যতামূলক করা যাবে না। ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের মূল সনদ জামানত হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে।

স্টার্টআপ তহবিলের মেয়াদ হবে ৫ বছর। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। সব তফসিলি ব্যাংক এ তহবিল থেকে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। সার্কুলার জারির দিন থেকে এ সুবিধা পাবেন উদ্যোক্তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা