ফিচার

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জেনে নিন আপনার করণীয় ?

সান নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ড হারিয়ে জেল খাটার মতো বিপাকেও পড়তে পারেন। পড়তে পারেন বহুমুখী ঝামেলায়। তাই এখনই আপনার এনআইডি কার্ড উদ্ধারে তৎপর হোন।

এছাড়াও ব্যাংক এ্যাকাউন্ট, বিদেশ গমন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাজে এনআইডি কার্ড ছাড়া বিকল্প কোনও পথ নেই। তাই জাতীয় পরিচয়পত্রকে একটি অলিখিত দলিল বললে ভুল হবে না।

আপনি কি কোনও সময় নিজের কাছে প্রশ্ন করেছেন? আপনার হারানো ভোটার আইডি কার্ড এখন কোনও জায়গায়? যদি এমন কোনও অপরাধীর হাতে অথবা আপনার শত্রুর হাতে পড়ে তবে বলা যেতে পারে আপনি কি শেষ! হ্যাঁ, বলা যেতেই পারে আপনি খুব সম্ভব বিপদে পড়তে যাচ্ছেন।

হতে পারে কোনও মার্ডার কিংবা বা অপরাধ সংঘটন স্থান বা কোনও অপরাধমূলক কাজে আপনার আপনার ভোটার আইডি কার্ড ফেলে রেখে আসা হয়েছে কিংবা ব্যবহার করা হচ্ছে। এমন সব ঘটনায় আইনি জটিলতা আর ঝামেলায় আপনার কপাল পোড়া শুরু হলো। বিচার প্রমাণ শেষ হতে হতে আপনার জীবনের বারোটা বেজে যাবে।

এজন্য একজন সচেতন নাগরিক হিসেবে আইডি কার্ড হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে হবে। জিডি’র কপিটি যত্নসহকারে সংরক্ষণ করুন। সংরক্ষিত এই কপিটি নিয়ে থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে।

প্রয়োজন মতে, ঢাকাস্থ জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প এর পরিচালক বরাবর আবেদন করতে হবে। অথবা এই আবেদন আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবনে ৭ তলা প্রকল্প কার্যালয়ে গিয়ে করাটাই উত্তম। তবেই আপনি আইনগতভাবে আশ্রয় এবং বিপদ থেকে মুক্ত হওয়ার সুযোগ পেলেন।

আর একটি বিষয় মনে রাখতে হবে, এনআইডি কার্ড হারানো ও সংশোধনের জন্য একইসঙ্গে আবেদন করা যায় না। আগে হারানো কার্ড তুলতে হবে। পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে চাইলে এনআইডির পোর্টাল অন করার পর একটি এ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এই এ্যাকাউন্টে রকেটের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারেন। প্রথম যেকোনও তথ্য সংশোধনের জন্য ২০০ টাকা, দ্বিতীয় বার ৩০০ টাকা এরপর প্রতিবারে ৪০০ টাকা ফি দিতে হবে।

নতুন তথ্য সংযোজনের ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩০০ টাকা ফি গুনত হবে। জাতীয় পরিচয়পত্র আইন, ২০১০ এর ৯ ধারায় জাতীয় পরিচয়পত্রের সংশোধনের নিয়মাবলী বর্ণিত হয়েছে। সেটি একবার চোখ মিলিয়ে নিতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা