ফিচার

খাদ্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে নীতিমালার খসড়া চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : সাধারণত ভাজা পোড়া, স্ন্যাক্স ও বেকারি পণ্য তৈরি এবং হোটেল-রেস্তোরাঁ ও ফুটপাতের সড়কসংলগ্ন দোকানের খাবার বা স্ট্রিট-ফুড তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট। যা দেশের জনস্বাস্থ্য হুমকিতে (ট্রান্স ফ্যাটি এসিড) থাকায় হৃদরোগ জনিত মৃত্যুঝুঁকি বৃদ্ধি করে।

আগামী বৃহস্পতিবার ১৮ মার্চ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যেকোনও দিন খসড়া নীতিমালা মতামতের জন্য উন্মুক্ত করা হতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্যে ট্রান্সফ্যাটের মাত্রা নির্ধারণে নীতিমালা করা হচ্ছে। খসড়া নীতি প্রস্তুত করা হয়েছে। সব ঠিক থাকলে ৬ মাসের মধ্যে চূড়ান্ত নীতিমালা করা সম্ভব হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন জানা যায়, বাংলাদেশে প্রতিবছর হৃদরোগ জনিত মৃত্যুর ৪ দশমিক ৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট। তবে এ বিষয়ে কোনও নীতিমালা না থাকায় হুমকিতে রয়েছে দেশের জনস্বাস্থ্য।

নীতি প্রণয়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বলেন, খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মতামত আহবান করে ওয়েব সাইটে উন্মুক্ত করা হবে। সব ঠিক থাকলে আগামী ৬ মাসে চূড়ান্ত নীতিমালা করা সম্ভব হবে।

ট্রান্স ফ্যাটি এসিড (টিএফএ) বা ট্রান্সফ্যাট এক ধরনের ক্ষতিকর ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য উপাদান। শিল্পোৎপাদিত ট্রান্সফ্যাটের প্রধান উৎস পারশিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল বা পিএইচও, যা বাংলাদেশে ডালডা বা বনস্পতি ঘি নামে পরিচিত। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত বিশ্বস্বাস্থ্য সংস্থার ট্রান্সফ্যাট নির্মূল করার বৈশ্বিক আহ্বানের পরিপ্রেক্ষিতে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করে নীতিমালা ঘোষণা করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ভারতের নিরাপদ খাদ্য ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই) তাদের নিরাপদ খাদ্য ও মান (বিক্রয়ের নিষেধাজ্ঞা ও বাধ্যবাধকতা) বিষয়ক প্রবিধানমালা সংশোধন করে তেল ও ফ্যাট দিয়ে তৈরি সব খাদ্যপণ্যে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ (বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত) ধার্য করেছে। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই এফএসএসএআই বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী সব তেল ও ফ্যাটে ট্রান্সফ্যাটের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করে।

২০২২ সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। সংশোধিত প্রবিধানমালাটি সব পরিশোধিত ভোজ্যতেল, বনস্পতি ঘি (পিএইচও), মারজারিন, বেকারি শরটেনিং ও ভেজিটেবল ফ্যাট স্প্রেড এবং মিক্সড ফ্যাট স্প্রেডসহ অন্যান্য রান্নার উপকরণ এবং এসব দিয়ে তৈরি সব খাদ্যপণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর দক্ষিণ এশিয়া প্রোগ্রামের রিজিওনাল ডিরেক্টর বন্দনা শাহ সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আশা করি ভারতের মতো এই অঞ্চলের অন্যান্য দেশকেও অতি দ্রুত একই ধরনের নীতি গ্রহণে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের খাদ্য সরবরাহ থেকে এই ক্ষতিকর উপাদানটি নির্মূল করা হলে তা নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থা তৈরির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একইসঙ্গে হৃদরোগ হ্রাস করার মাধ্যমে আর্থিক সাশ্রয় সাধন করবে।’

গত বছর এক গবেষণায় ঢাকার শীর্ষস্থানীয় পিএইচও ব্র্যান্ডসমূহের মোট ২৪টি নমুনা বিশ্লেষণ করে ৯২ শতাংশ নমুনায় ডব্লিউএইচও সুপারিশকৃত ২ শতাংশ মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাট পাওয়া গেছে। এই গবেষক দলের অন্যতম সদস্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ইপিডেমিওলজি এন্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে ট্রান্সফ্যাট নীতিমালা বাস্তবায়নে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। তবে যত তাড়াতাড়ি করা সম্ভব, ততই মঙ্গল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা