ফিচার

কেরানীগঞ্জে তৈরি হচ্ছে বিশ্বমানের লঞ্চ ও জাহাজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঐতিহাসিকভাবে সত্য কথাটি প্রচলিত ধারার মতোই বাস্তবে এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্ব স্ব উদ্যোগে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ পোশাক, লোহ এবং জাহাজ নির্মাণের মতো শিল্পপ্রতিষ্ঠান।

রাজধানী ঢাকার কোলঘেঁষে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে কেরানীগঞ্জ, কালিগঞ্জ, হাসনাবাদ ও জাজিরা এলাকায় ৮০টি ডক-ইয়ার্ডে তৈরি হচ্ছে বিশ্বমানে আধুনিক জাহাজ ও ৩ তলা বিশিষ্ট মেঘা লঞ্চ। প্রতিবছর এসব ডক থেকে শতাধিক লঞ্চ ও জাহাজ তৈরি হচ্ছে। এসব ডগ থেকে সরকার প্রায় কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে।

ডক-মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেনের দাবি, সরকার পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জ জেলা অথবা মুন্সিগঞ্জ জেলার মেঘনা নদীর পাড়ে ডকইয়ার্ডগুলোকে স্থানান্তর করে দিলে ডক মালিকরা আরও বিশ্বমানের জাহাজ তৈরি করতে পারবে। এর মাধ্যমে গার্মেন্টস শিল্পের মতো জাহাজ শিল্প থেকেও সরকার বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।

১৯৫২ সালে পিরোজপুর জেলার স্বরুপকাটি থানার লঞ্চ ব্যবসায়ী আব্দুর রহমান ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় রহমান ডকইয়ার্ডে প্রথম এমভি যুগ্ন নামে একটি দেড় তলা কাঠবডি লঞ্চ তৈরি করে ঢাকা ও পিরোজপুর জেলায় যাত্রীসেবায় শুরু করেন।

পরবর্তীতে জাহার এ রহমান নামে একটি শিপ ডকে এনে কাটিং করে এম ভি সামাদ লঞ্চ নামে নামকরণ করেন। পরে তা ঢাকা থেকে বরিশাল নৌরুটে যাত্রী-পরিবহন শুরু করে। ১৯৭২ সালে এ রহমান ডকে তৈরি করা হয় ২তলা বিশিষ্ট কাঠবডি লঞ্চ এমভি জলকপোত, এমভি নীলাম্বরী ও এমভি বসুন্ধরা।

১৯৮২ সালে রহমান ডকইয়ার্ড থেকে তৈরি করা হয় স্টিলবডির ২তলা বিশিষ্ট ১১টি লঞ্চ। উচ্চগতি সম্পন্ন এসব লঞ্চ চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, ভোলা ও পটুয়াখালী নৌরুটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। এভাবেই এক এক করে কেরানীগঞ্জের ৮০টি ডক ইয়ার্ড থেকে গত ৬০ বছরে ১২০০ জাহাজ ও ৪৫০ টি লঞ্চ তৈরি হয়েছে।

বর্তমানে কেরানীগঞ্জের ডক থেকে তিনতলাবিশিষ্ট আধুনিক লঞ্চ এম ভি সূরভী, এমভি সুন্দরবন, এমভি পারাবাত, এমভি রাসেল, এমভি কাজন, এমভি এডভেঞ্চার ও এমভি গ্রিনল্যান্ডসহ আরও ৩০ থেকে ৪০টি ৩তলা বিশিষ্ট বিলাশবহুল লঞ্চ ও জাহাজ নির্মাণ কাজ চলছে, যেখানে কাজ করছেন প্রায় ৬ হাজার জাহাজ নির্মাণ শ্রমিক।

নির্মাণ শ্রমিক বাবুল জানান, উন্নত বিশ্বের মতো প্ল্যানিং ও ড্রইং করে মেশিন কাটিংয়ের মাধ্যমে জাহাজ ও রণতরী নির্মাণ করা হয়। আমাদের দেশে আমরা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে তাদের মতো লঞ্চ ও জাহাজ তৈরি হচ্ছে। বিদেশি একটি জাহাজ তৈরি খরচ পড়ে ৭০ থেকে ৮০ কোটি টাকা।

সেখানে আমরা একই মানের জাহাজ তৈরি করছি ৩০ থেকে ৪০ কোটি টাকায়। আর এ কারণে অর্ধেক দামে আমারা জাহাজ দিতে পারছি। ডক মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, বুড়িগঙ্গা নদীতে দিনদিন নৌযান চলাচল বৃদ্ধি পাওয়ায় কেরানীগঞ্জ থেকে ডক ইয়ার্ড সরিয়ে নিতে ৮০টি ডগকে চাপসৃষ্টি করে আসছে বিআইডব্লউটিএ।

সেক্ষেত্রে সরকার যদি নারায়ণগঞ্জ জেলা অথবা মুন্সীগঞ্জ জেলার মেঘনা নদীর পাড়ে আমার ডগগুলো পরিকল্পিতভাবে সরিয়ে নিতে দেয়, তাহলে আমাদের জাহাজ শিল্প থেকে সরকার আরও কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা