ফিচার

ইতালিতে বাড়ি কিনে বিপাকে ক্রেতারা

সান নিউজ ডেস্ক : মাত্র ১ ডলার মুল্যমানের বাড়ি কেনার অফার পেয়ে পুরো ইউরোপ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন ইতালিতে। এই সুযোগ লুফে নিতে অনেকে নিজ দেশ ছেড়ে ইতালিতে অভিবাসী হয়েছেন। এই অফারটি প্রায় ২ বছর ধরেই চলছে।

তবে এখন জানা যাচ্ছে, কর্তৃপক্ষ সব ধরনের নিশ্চয়তা ও মালিকানার আইনি ভিত্তি সহকারেই এক ডলারে বাড়ি বিক্রি করলেও এখন ক্রেতারা পড়েছেন বিপাকে। কারণ প্রকৃত মালিক বা তার উত্তরাধিকারীরা এসে মালিকানা দাবি করতে শুরু করেছেন।

ইতালির ২০টি শহরের কর্তৃপক্ষ পরিত্যক্ত কিছু আবাসিক এলাকায় প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে আক্ষরিক অর্থেই এক ডলারে বাড়ি বিক্রির অফার দেয়। প্রত্যন্ত গ্রামে এতো সস্তায় পুরনো বাড়ি কেনার লোভে সারা বিশ্ব থেকেই মানুষ ইতালিতে যেতে শুরু করে। পাহাড়ের গায়ে এমন সুন্দর, প্রকৃতির কোলঘেঁষা কোলাহলমুক্ত গ্রাম অনেকের কাছে যেন না চাইতে হাতের কাছে সোনার খনি হয়ে ধরা দেয়।

ইতালির ধুঁকতে থাকার অর্থনীতির জন্যও এই উদ্যোগ আশীর্বাদ হয়ে এসেছে। বিপুল সংখ্যক মানুষ এসে মৃতপ্রায় গ্রামগুলোকে জাগিয়ে তুলছে। শর্ত অনুযায়ী বাড়ি সংস্কারের কাজে বিনিয়োগ হচ্ছে বিপুল অর্থ। এতে উপকৃত হয়েছে আবাসনসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি খাত। সব মিলিয়ে সরকারের রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে এ উদ্যোগ ফলে এটি উভয়পক্ষের জন্যই লাভজনক ছিল।

কিন্তু এখন এসে অনেক ক্রেতাই পড়েছেন নতুন বিপত্তিতে। কেউ কেউ মালিকানা হারানোর ঝুঁকিতে পড়েছেন। কারণ এসব পরিত্যক্ত বাড়ির কিছু আসল মালিক এসে অভিযোগ করছেন, পূর্বপুরুষদের হাতে পাথর দিয়ে নির্মিত এই বাড়ি বিক্রির সময় তাদের সঙ্গে কোনও প্রকারে যোগাযোগ করা হয়নি। তারা মালিকানা দাবি করে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন তারা যারা নিজ দেশের বাড়িঘর বিক্রি করে স্থায়ীভাবে ইতালির সেসব গ্রামে বসবাসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাড়ির প্রকৃত মালিকদেরও অনেকের আশঙ্কা, তারা ইতালির বাইরে থাকেন। অতো দূর থেকে পূর্বপুরুষের বাড়ির খোঁজখবর নিতে পারেন না। কর্তৃপক্ষ তাদের না জানিয়েই এভাবে বাড়ি বিক্রি করে দিয়েছে। এখন আইনি মারপ্যাঁচে পড়ে বাড়ি হারানোর ভয় করছেন তারাও। সিএনএন অবলম্বনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা