ফিচার

ফলের নাম ব্ল্যাক মালবেরি বা কালো তুঁত

সান নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারনে মৃত্যুর মিছিল যতই দীর্ঘায়িত হয়েছে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ততই বাড়ছে। তার কারনেই বহু রোগের মরণ থাবা থেকে অনেক মানুষ রক্ষা পাচ্ছে। করোনা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, অনেক সুঅভ্যাস রপ্ত করতে বাধ্য করেছে। সেইসঙ্গে স্বাস্থ্য রক্ষায় ফলমূলের কদর বেড়েছে।

অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন কালো একটি ফলের নাম ‘ব্ল্যাক মালবেরি’ বা ‘কালো তুঁত’। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা নাম দিয়েছেন Morus nigra। পাকা ফল রসালো এবং টক-মিষ্টি। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপের বাজারে পাওয়া যায়।

নিরাপদ এবং স্বাস্থ্য সুরক্ষার কারণে অনেক বড় ঔষধি এবং পুষ্টিগুণের এ ছোট্ট ফলটির সঙ্গে মানুষের পরিচয় খ্রিষ্টের জন্মের ৫ হাজার বছর আগে থেকে। কাঁচা যেমন খাওয়া যায়, তেমনি রকমারি কেক, আইসক্রিমের সঙ্গে অনেকে বেশ পছন্দ করে থাকেন। এর জুস, জ্যাম জেলিও বেশ মজার।

রক্তে চিনির মাত্রা কমায়, প্রদাহ কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বিশেষ করে ডায়াবেটিস টাইপ-২ রোগীদের জন্য বিশেষ উপকারী। ওজন কমাতে ও চুল ঝলমলে করতে সাহায্য করে। পেটের মেদ কমাতে এর জুড়ি নেই। এটি ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। কোলেস্টেরলের মাত্রা কমাতেও সহায়ক। কিডনি এবং যকৃতকে (লিভার) সুস্থ রাখে।

এ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন ‘সি’ পরিমাণে মোটেই কম নয়, সেইসঙ্গে রয়েছে কিছুটা ভিটামিন ‘এ’ এবং ‘বি’। আরও আছে খনিজ: পটাসিয়াম, আয়রন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং দস্তা। আঁশ সমৃদ্ধ— তাই কোষ্ঠকাঠিন্যের কঠিন পরীক্ষা থেকে রক্ষা করে। রুক্ষ ত্বককে মসৃণ করে লাবণ্য বাড়ায়। এক কথায় ওষুধ ছাড়া রোগ সারাতে এ এক বিস্ময়কর ফল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা