ছবি: সংগৃহীত
ফ্যাশন

‘সুদিন সত্তা’য় ফুটে ওঠে দলিত জনগোষ্ঠীর শিল্পের নৈপুণ্য

নিজস্ব প্রতিবেদক: ইতিবাচক সামাজিক রূপান্তর সাধনে চেষ্টার অংশ হিসেবে সকলের সামনে তুলে ধরা হয়েছে রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের নিপুণ কারুকলা ও হস্তশিল্প।

আরও পড়ুন: এ সময় কেমন পোশাক পরবেন?

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আলোকি’তে ‘সুদিন সত্তা ২.০’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে এসব কারুকলা ও হস্তশিল্প তুলে ধরা হয়। দেশের শীর্ষস্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন এর আয়োজন করে।

আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি, যার অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষি পাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো।

সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষ কারিগরদের নিজ হাতে নকশাকৃত ও তৈরিকৃত বাহারি সব পোষাকের ফ্যাশন শো’টি অতিথিরা দারুণ উপভোগ করেন। আয়োজনটি আরো সফল ও জমজমাট করে তোলার লক্ষ্যে হস্তশিল্পে নির্মিত পণ্যগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়।

আরও পড়ুন: কোট ও ব্লেজারের মধ্যে পার্থক্য

সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের স্বপ্ন ও প্রত্যাশার আন্তঃবিনিময় ও বন্ধুত্বের মাধ্যমে সকলের জন্য কল্যাণকর একটি ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির বলেন, ‘সুদিন’ কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে, যার আওতায় আমরা শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গোষ্ঠী উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি।

‘সুদিন সত্তা’র এই আয়োজন আমাদের ‘সুদিন’ প্রকল্পের সামগ্রিক প্রভাবকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। সাজেদা ফাউন্ডেশনের ‘সুদিন’ কর্মসূচির মাধ্যমে যাদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাদের অন্যতম হলেন বেরাইদ ঋষি পাড়ার মলি রানী দাশ।

আরও পড়ুন: শাড়ি পরাতেই ২ লাখ!

প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি রানী বলেন, একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এ দক্ষতা অর্জন এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরো উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আমি আত্মবিশ্বাসী।

সুদিন সত্তা ২.০’এর আয়োজনে কমিউনিটি পার্টনার (উদ্যোক্তা) হিসেবে যুক্ত ছিল রাঙতা, তানিস বাংলাদেশ, পাড়, শাবানা, ভাঁজ বিন্যাস, সুতন্তু, লৌকিক, রঙদারু, এবং পিরান বাংলাদেশ।

এছাড়া সার্বিক আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন মো. আল আমিন (আর্ট), আবিদ আজাদ (ফটোগ্রাফি), এবং সুমাইয়া আক্তার সুমি (ফ্যাশন কোরিওগ্রাফি)। অনুষ্ঠানে মেকআপ পার্টনার হিসেবে সহযোগিতা করে পারসোনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা