সুপার মডেল মামিক্কা
ফ্যাশন

দিনমজুর এখন মডেল নেপথ্যে ফটোগ্রাফার

সাননিউজ ডেস্ক: কাঁচাপাকা চুল দাড়িতেও তার রূপ এতটুকুও কমেনি। বরং নজর কাড়ছেন হাজারো নারীর। কারন, চোখে সানগ্লাস,পরনে স্যুট, টাই, হাতে অ্যাপল আইপ্যাড পুরো দস্তুর একজন সুদর্শন পুরুষ।

এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা ‘সুপার কুল’ মডেল মাম্মিক্কা।

বিয়ে-সাদীর স্যুটের মডেল হিসেবে নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। বয়স ৬০ বছর পেরিয়েছে, তবুও পুরোদস্তুর কাজ করে চলেছেন মডেল হিসেবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, কেরলা রাজ্যের কোঝিকোড়ের অধিবাসী মাম্মিক্কার জীবন কিছুদিন আগেও এমন ছিল না। সাধারণ মানুষ হিসেবেই জীবনযাপন করছেন। বলা যায় অতিসাধারণ।

জানা যায়, নিজ এলাকায় দিনমজুরের কাজ করতেন। ভাগ্য বদল হলো স্থানীয় ফটোগ্রাফার শারিক ভায়ালিলের একটি ক্লিকেই।

নিয়মিত শার্ট-লুঙ্গি পরেই কাজে বের হতেন। পরিশ্রম যাই হোক মাম্মিক্কার মুখে হাসি লেগে থাকত সবসময়। ফটোগ্রাফারের চোখকে সেই হাসি নজর এড়াতে পারেনি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগের কথা। সে সময় ওই দিনমজুর বৃদ্ধের ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শরিক। তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।

শারিকও ভুলে গিয়েছিলেন সেই বৃদ্ধকে। তবে সম্প্রতি নিজের ওয়েডিং সংস্থার জন্য এক জন মডেলের প্রয়োজন হয়েছিল তার। তখন হঠাৎ করেই মাথায় আসে সেই দিনমজুর বৃদ্ধের কথা।

অবশেষে খুঁজে বের করেন মাম্মিক্কাকে। তবে মাম্মিকাকে এই রূপে আনতে বেশি বেগ পেতে হয়নি। হেয়ার কাট, রূপসজ্জা আর দামি পোশাক পরিয়ে দিতেই মাম্মিক হয়ে উঠলেন সুপার কুল মডেল।

মাম্মিক্কা মডেল হিসেবে প্রথম কাজ পেয়ে গেছেন এরই মধ্যে। স্থানীয় একটি স্যুট ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। সেই ছবিও শারিক তুলেছেন। মাম্মিক্কার মডেল হয়ে ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন ফটোগ্রাফার।

তবে ওয়েডিং স্যুটের মডেলিং করার আগে বেশ কয়েক বার ক্যামেরার সামনে দাঁড় করানো হয়েছিল মাম্মিক্কাকে।

মাম্মিক্কার গ্ল্যামারাস লুক দেখে মুগ্ধ তার পড়শিদের পাশাপাশি নেটমাধ্যমের লোকজন। ফেসবুক বা টুইটারে মডেল মাম্মিক্কার অজস্র ছবিও চালাচালি শুরু হচ্ছে। ভক্তদের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খোলা হয়েছে তার।

আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত উপহার দিতে চান নিগার

মাম্মিক্কার এই সাফল্যে খুশি মাম্মিক্কার সঙ্গে শারিকও। নেট মাধ্যমে মাম্মিক্কার পাশাপাশি শারিকের প্রশংসায় খানিকটা পঞ্চমুখ হতে ভুলে যাচ্ছেন না ভক্তরা।

নিজের এই সাফল্যের জন্য ফটোগ্রাফার শারিকের প্রতি কৃতজ্ঞ তিনি। নতুন এই পেশায়ও খুশি মাম্মিক্কা। তবে রাতারাতি তারকার খ্যাতি পেলেও মাটি থেকে পা সরেনি এই ‘সুপার কুল’ মডেল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা