সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা তৃতীয়

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে আজ রাজধানী ঢাকা রয়েছে ৩ নম্বরে এবং শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির অভাস

সোমবার (১৮ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে এসব তথ্য জানা গেছে।

দূষণ তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৩৮ অর্থাৎ সেখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। ৩য় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণমাত্রার স্কোর ২০৬ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা